বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন: বাজারে মন্ত্রী আসলে দাম কম, চলে গেলে বেশি, এমন রেওয়াজ চাই না।
রোববার সকালে কারওয়ান বাজারে ব্যবসায়ী সমিতির অফিসে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ৩ কোটি ২০ লাখ দারিদ্র সীমার নীচে, ১ কোটি পরিবার মানে ৪/৫ কোটি মানুষকে সরকার সহায়তা দিচ্ছে। কার্ডগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে, প্রয়োজনে আবারও সহায়তা দেওয়া হবে।
এসময় ভোজ্যতেল, ডাল, মশলার পাইকারী এবং খুচরা দামের ফারাক জানতে চান বাণিজ্যমন্ত্রী।
সরকারের সংস্থাগুলো বাজারে আসলে যেহেতু ব্যবসায়ীরা দায়বদ্ধ হয় কাজেই বড় বাজারগুলোতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে।
অন্যদিকে কম আয়ের এবং মধ্যবিত্তের জন্য রাজধানীতে ১০টি স্পটে গরু এবং খাসির মাস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রম চালু করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পূর্বঘোষণা অনুযায়ী রোজার ১ম দিনে বাজার পরিদর্শনে গিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
এসময় চালের আড়তে রশিদ রাখার কথা থাকলেও অনেকেই তা দেখাতে পারেননি।







