চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে মনের মতো ফিচারসহ স্মার্টওয়াচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

অপ্রয়োজনীয় ফিচার নিয়ে এখন আর স্মার্টওয়াচ কিনতে হবে না। প্রায় বিলাসবহুল এই জিনিসটি কিনে পরে দরকারি কোনো ফিচার বাদ যাওয়ার কারণে দুঃখও করতে হবে না। কারণ বাজারে আসছে এমন এক ধরণের স্মার্টওয়াচ যাতে ক্রেতার প্রয়োজনমতো যোগ করা যাবে ভিন্ন ভিন্ন ফিচার।

বড় বড় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাজারে আনা স্মার্টওয়াচগুলোতে ব্যবহারকারীর প্রয়োজনের দিকে খেয়াল রেখে নানা ফিচার যুক্ত করা হলেও সব ফিচার সবার কাজে লাগে না। দরকার না হলেও পুরো দাম দিয়েই অল্প কিছু প্রয়োজনীয় এবং বেশিরভাগ অপ্রয়োজনীয় ফিচারসহ স্মার্টওয়াচটি কিনতে হয়।

কিন্তু প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ব্লকস’-এর আনা বিশেষ ধরণের এই স্মার্টওয়াচে যোগ করা যাবে বিশেষ সুবিধাযুক্ত আলাদা আলাদা মডিউল।

স্মার্টওয়াচটিতে থাকছে ‘কোর’ নামের ঘড়ির মূল অংশ। এতে অন্যান্য স্মার্টওয়াচের মতো থাকবে ফোন নোটিফিকেশন, অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ব্যবস্থা, ভয়েস কন্ট্রোল, রঙিন টাচস্ক্রিন, দেড়দিনের ব্যাটারি লাইফ, ব্লুটুথ, ওয়াইফাই সংযোগসহ ফিডব্যাক ব্যবস্থার মতো প্রযুক্তি।

একই সঙ্গে থাকবে ভিন্ন ভিন্ন ফিচারযুক্ত মডিউল। শিশুদের খেলনা লেগো ব্লকের মতো এগুলোকে ‘কোর’-এর সঙ্গে আলাদাভাবে যুক্ত করা যায়। প্রয়োজন অনুসারে ব্যবহারকারী নির্দিষ্ট ফিচারযুক্ত মডিউলটি মূল অংশে লাগালেই স্মার্টওয়াচের সঙ্গে ওই বৈশিষ্ট্যটি যোগ হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরণের অপারেটিং সিস্টেমের জন্যই রয়েছে ব্লকস স্মার্টওয়াচ।

দরকার হলেই ব্যবহারকারী একটি মডিউল খুলে অন্য ফিচারের মডিউল স্মার্টওয়াচে জুড়ে নিতে পারবেন। ব্যবহার করতে করতে হঠাৎ ব্যাটারি লো? আপাতত দরকার নেই এমন কোনো মডিউল খুলে ফেলুন আর সে জায়গায় লাগিয়ে নিন আরো একটি ব্যাটারি মডিউল। জিমে যাচ্ছেন? স্মার্টওয়াচে হার্টরেট মাপার মডিউলটিও লাগিয়ে নিয়ে যান। নতুন মডিউল সংযোগের পর রিস্টার্ট করারও প্রয়োজন নেই।

তবে এই মডিউলার স্মার্টওয়াচের সমস্যা একটাই: আপনার হাত চিকন হলে একসাথে ৩/৪টার বেশি মডিউল লাগাতে পারবেন না। ব্লকস মডিউলগুলো আরো ছোট করে আনতে চেষ্টা করছে। অবশ্য তারপরও চিকন হাতে সেগুলো বেমানানই লাগবে।

ব্লকস’র ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে স্মার্টওয়াচটি। ৪টি মডিউলসহ একটি স্মার্টওয়াচের মূল্য ধরা হয়েছে ৩৩০ মার্কিন ডলার। এরপর প্রতিটি অতিরিক্ত মডিউলের জন্য ৩৫ ডলার করে যোগ হবে। ৪টি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টওয়াচটি। তবে মেটালিক কালার পেতে হলে আরো ৩৫ ডলার বেশি দিতে হবে।

ট্যাগ: স্মার্টওয়াচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশব্যাপী শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

পরবর্তী

সাকার দাফন সম্পন্ন

পরবর্তী

সাকার দাফন সম্পন্ন

মিডিয়ার ফাঁসি চাই

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT