ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মুত্যুতেম গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়ে মোদি বলেন, বাজপেয়ির মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটউটস অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে মৃত্যুবরণ করেন ভারতের তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি।
তার মৃত্যুর পরপরই শোক জানিয়ে টুইট করেন নরেন্দ্র মোদি। তার মৃত্যুকে ‘‘একটি যুগের সমাপ্ত’’ উল্লেখ করে মোদি বলেন, তার অনুকরণীয় নেতৃত্ব একবিংশ শতাব্দীতে শক্তিশালী, সমৃদ্ধ এবং অন্তর্ভূক্তমূলক ভারতের ভিত্তি গড়ে দিয়েছে। তার ‘‘আধুনিক নীতি’’ ভারতের প্রতিটি নাগরিকের জীবনকে স্পর্শ করেছে।
আরেক টুইটে মোদি বলেন, বাজপেয়ির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তার মৃত্যু আমার জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আমার কাছে কারায়াকারতাসের(Karyakartas) মতো অনুপ্রেরণা ছিলেন। তার তীক্ষ্ণ ও অসাধারণ বুদ্ধির জন্য বিশেষভাবে মনে রাখবো।
হাসপাতালে থাকা অবস্থায় বাজপেয়িকে নরেন্দ্র মোদি পাঁচবার দেখতে গেছেন বলেও জানিয়েছে এনডিটিভি। বুধবার লাইফ সাপোর্টে নেয়ার আগে হাসপাতালে বাজপেয়ির কাছে ৫০ মিনিট সময় কাটান নরেন্দ্র মোদি।







