চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচ্চু হত্যার ‘পরিকল্পনাকারী’ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৮
জনপদ, মুন্সীগঞ্জ
A A

লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার কথিত প্রধান পরিকল্পনাকারী জেএমবি সদস্য আব্দুর রহমান গ্রেপ্তারের দুইদিন পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেলা ইন্টেলিজেন্স অফিসার (ডিআই-ওয়ান) মো: নজরুল ইসলাম বলেন, গত ২৪ জুন পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ওই জেএমবি সদস্যকে।

‘২৬ জুন রাত একটার দিকে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের গ্রেপ্তার করতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে তাদের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তবে সেসময় অন্যান্য জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে জেএমবি সদস্য আব্দুর রহমানকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও পাল্টা হামলা চালায়। সেসময় জেএমবি আব্দুর রহমান নিহত হয় এবং সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন; এ এস আই দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশারফ।’

তিনি আরও জানান, জঙ্গিরা দুই মাস যাবত খাসমহল বালুর চরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। এ ঘটনায় হ্যান্ড গ্রনেড, আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Reneta

গত ১১ জুন বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শাহজাহান বাচ্চু। পরে সিরাজদিখানের পূর্ব কাকালদি গ্রামের একটি ঔষধের দোকানে গিয়ে বসেন। ইফতারির কিছু সময় আগে দুটি মোটরসাইকেলে করে ৪ জন অজ্ঞাতনামা যুবক এসে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাচ্চুকে ওই দোকান থেকে টেনে বের করে বুকে গুলি করে হত্যা করে।

ফেসবুকসহ বিভিন্ন ব্লগে নিজের মতাদর্শ প্রচার করতেন শাহজাহান বাচ্চু। এ কারণে তাকে দীর্ঘদিন থেকে হত্যার হুমকি দিচ্ছিল মৌলবাদী গোষ্ঠি। বিশাখা প্রকাশনী নামে একটি প্রকাশনার মালিক ছিলেন তিনি। এই প্রকাশনী থেকে ৫ শতাধিক বই প্রকাশিত হয়েছে।

ঘটনার পর বাচ্চুর দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজশাহজাহান বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনার ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পরিবেশ পদক

পরবর্তী

‘জার্মানির বিদায়ে ব্রাজিল এখন ফেভারিট’

পরবর্তী

‘জার্মানির বিদায়ে ব্রাজিল এখন ফেভারিট’

‘সর্বনাশ-পতন-দুঃস্বপ্ন...’

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT