চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাস ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

শুক্রবার রাতে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে প্রযোজক হিসেবে বিশেষ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা জানায় বাচসাস।

এসময় ফরিদুর রেজা সাগর বলেন, এদেশে যখন চলচ্চিত্র তৈরি হতো না তখন আমার বাবা চলচ্চিত্র বিষয়ক পত্রিকার সম্পাদক ছিল। আমার মাও এর সাথে জড়িত। আজকের এই পুরস্কারটি আমার মায়ের জন্য।

সৈয়দ হাসান ইমাম বলেন, এর আগেও বাচসাস থেকে আমাকে সম্মাননা প্রদান করেছিল। এবার প্রথম ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেলাম।

সাবিনা ইয়াসমিন বলেন, আমাকে সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গর্বিত। বাচসাস আমার পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে আশা করছি।

ফরিদুর রেজা সাগর ছাড়াও বাচসাসের এই ‘ইমেরিটাস অ্যাওয়ার্ড’ পেয়েছের চলচ্চিত্রের আরো কয়েকজন গুণী ব্যক্তিত্ব। তারা হলেন- অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, কোহিনূর আখতার সুচন্দা, সাবিনা ইয়াসমিন।

রাত ৮ টায় তাদের হাতে পুরস্কার তুলে দেন বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, নরেশ ভুইয়া, বর্তমান সভাপতি আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথমন্ত্রী হাছান মাহমুদ।

চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় মির্জা আবদুল খালেক (প্রদর্শক) ও অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সূচন্দা।

শুক্রবার সন্ধ্যায় আগারগাঁও ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ৫০ বছর পূর্তি ও পুরস্কার প্রদান উপলক্ষে চলচ্চিত্রের গুণী এই চার ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জমকালো এই আয়োজনে শোবিজের অনেক তারকাকে দেখা গেছে। ছিলেন আলমগীর, অপু বিশ্বাস, মমতাজ, সিয়াম, পূজা, রুনা খান, কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সৈকত সালাউদ্দিন ও শান্তা জাহান

চলচ্চিত্র সাংবাদিকদের নিয়ে মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত বাচসাস ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদান শুরু করে। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্রের মানুষেরা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পুরস্কার অর্জন করতে পারাটা সার্থকতার ব্যাপার বলেও মনে করেন।

নানা কারণে গত পাঁচ বছর বাচসাস পুরস্কার দেওয়া সম্ভব হয়নি বলে জানান বাচসাসের বর্তমান সভাপতি আবদুর রহমান। তাই সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে প্রদান করা হলো।

ট্যাগ: কোহিনূর আখতার সুচন্দাফরিদুর রেজা সাগরবাচসাসলিড বিনোদনসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে বিদেশি পর্যটকবাহী সেই জাহাজ

পরবর্তী

টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

পরবর্তী

টাঙ্গাইলে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

গাইবান্ধা-সড়ক দুর্ঘটনা-বাস উল্টে নিহত

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT