চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাসের সুবর্ণ জয়ন্তী উৎসব ৫ এপ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
বিনোদন
A A

সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ৫ এপ্রিল (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বাচসাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু’জন তারকাকে আজীবন সম্মাননা জানানো হবে। পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হবে বিশেষ ইমেরিটাস অ্যাওয়ার্ড। এছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছায়াছবি থেকে। বাচসাস জুরি বোর্ড যাচাইয়ের কাজ শেষ করেছে। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক নরেশ ভূঁইয়া।

বাচসাস কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে ৫০ বছর পূর্তির আয়োজনে নায়ক আলমগীরকে আজীবন সম্মাননা দেয়া হবে। বিশেষ সম্মাননা পাবেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়), সৈয়দ হাসান ইমাম (অভিনয়), মির্জা আবদুল খালেক (প্রদর্শক-লায়ন সিনেমা হলের শত বর্ষ পূর্তিতে) এবং ফরিদুর রেজা সাগর (প্রযোজক-দেশের সর্বাধিক ছবির প্রযোজক)।

এছাড়া বাচসাস প্রতিষ্ঠাকালীন সদস্য একমাত্র জীবিত সাংবাদিক খন্দকার শাহাদাত হোসেনকে বিশেষভাবে সম্মানিত করা হবে। জুরি বোর্ড ২০১৪-২০১৮ পাঁচ বছরের বাচসাস পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবে আগামী ২ এপ্রিল মঙ্গলবার।

৫ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হবে। বিষয় থাকবে সিনেমা হল বন্ধের পক্ষে-বিপক্ষে। একদিকে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও তার দল অপরদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও তার দল। পরে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বিশেষ সেমিনার।

দুপুর ২.৩০ টায় পুরনো দিনের ছায়াছবি প্রদর্শনী হবে। সন্ধ্যায় শুরু হবে বাচসাস রজনী। ৫০ জন তারকা শিল্পীর সমন্বয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদান করা হবে বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি আবদুর রহমান।

Reneta

ওই দিন পুরো আর্কাইভ ভবন জুড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। থাকবে স্বর্ণালীযুগের ছায়াছবির পোষ্টার প্রদর্শনী, নানা রকম স্টল। নিরাপত্তার স্বার্থে গেইটে কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলমগীরকোহিনূর আখতার সুচন্দাফরিদুর রেজা সাগরবাচসাসবাচসাস সভাপতি আবদুর রহমানরুনা লায়লারোজিনাসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT