চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাসের সুবর্ণজয়ন্তীতে মঞ্চ মাতাবেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

৫ এপ্রিল সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উদযাপনসহ বিগত পাঁচ বছরের পুরস্কার প্রদান করা হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বাচসাসের সভাপতি আবদুর রহমান।

১৯৭৪ সালে বাচসাস স্বাধীন বাংলাদেশে প্রথম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদান শুরু করে। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্রের মানুষেরা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পুরস্কার অর্জন করতে পারাটা সার্থকতার ব্যাপার বলেও মনে করেন।

নানা কারণে গত পাঁচ বছর বাচসাস পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার একসঙ্গে প্রদান করা হবে।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান মিলনায়তনে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাচসাসের বর্তমান সভাপতি। এতে থাকছে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাচসাস চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিবেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস, সিয়াম-পূজাসহ অনেকে। এছাড়া সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর প্রমুখ।

বাচসাসের সুবর্ণজয়ন্তীর এ আসরে আজীবন সম্মাননা প্রদান করা হবে বরেণ্য চিত্রনায়ক আলমগীরকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট চার ব্যক্তিকে দেওয়া হবে বিশেষ ইমেরিটার্স অ্যাওয়ার্ড। তারা হলেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়), সৈয়দ হাসান ইমাম (অভিনয়), মির্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক)।

এ প্রসঙ্গে বাচসাসের সভাপতি আবদুর রহমান বলেন, ‘বাচসাস পুরস্কারের জন্য চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। গত কয়েক বছর তা অনিয়মিত ছিল। নানা কারণে আমরা অনুষ্ঠান করে পুরস্কারগুলো চলচ্চিত্রের মানুষদের হাতে তুলে দিতে পারিনি। এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।’

২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। ইতোমধ্যে বাচসাস জুড়ি বোর্ড সিনেমা দেখা সম্পন্ন করেছে। শুক্রবার সকাল ১০টায় বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হবে। এরপর থাকছে সেমিনার, প্রীতি বিতর্ক, পোস্টার প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী।

সন্ধ্যা ৬টায় নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর অনুষ্ঠিত হবে। থাকবে সাংস্কৃতিক নানা আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ট্যাগ: অপু বিশ্বাসআসিফপূজাবাচসাসলিড বিনোদনশাকিব খানসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

পরবর্তী

সুখী হওয়ার মন্ত্র শিখতে ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণ

পরবর্তী
ফিনল্যান্ড

সুখী হওয়ার মন্ত্র শিখতে ফিনল্যান্ডে বিনামূল্যে ভ্রমণ

গতির রাজ্যে ঝড় তোলার অপেক্ষায় সৌদি নারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT