চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙ্গালী জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তুরিন আফরোজতুরিন আফরোজ
৪:৪৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০১৮
মতামত
A A

বঙ্গবন্ধুর সমস্ত আন্দোলনের একটিই উদ্দেশ্য ছিল বাঙ্গালী জাতির অধিকার প্রতিষ্ঠা।বাঙ্গালী জাতি সত্ত্বার উপর যখনই আঘাত এসেছে তখনই বঙ্গবন্ধু প্রতিবাদ মুখর হয়ে সেই আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে , ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুবের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন , আইয়ুব বিরোধী আন্দোলন ,১৯৭০ এর নির্বাচন যখনই বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠার বিষয়টি সামনে এসেছে তিনি পাকিস্তানী সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে বজ্র কঠোর অবস্থান নিয়েছেন।এমনকি আমরা দেখেছি তৎকালীন তথাকথিত গনতন্ত্রকামী নেতার পলিসি যখন ছিল “ ডোন্ট ডিস্টার্ব আইয়ুব পলিসি” অথবা যখন ঠুনকো অজুহাতে বাঙ্গালীর ভোটের দাবি অর্জনের লড়াইয়ে সামিল হলেন না, সেই সময়েও বঙ্গবন্ধু ছিলেন হিমালয়ের মত অবিচল। ১৯৭০ এর নির্বাচনে জয় লাভের পর যখন পাকিস্তানী সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা শুরু করে তখন তিনি তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেও জাতীয়তাবাদকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন।
তিনি বলেন “আজ বাংলার মানুষ মুক্তি চায়, তারা বাঁচতে চায়। তারা অধিকার পেতে চায়। নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন শাসনতন্ত্র রচনার জন্য। আশা ছিল জাতীয় পরিষদ বসবে, আমরা শাসনতন্ত্র তৈরি করব এবং এই শাসনতন্ত্রে মানুষ তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। কিন্তু ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ২৩ বছরের ইতিহাস, বাংলার মানুষের মুমূর্ষু আর্তনাদের ইতিহাস, রক্তদানের করুণ ইতিহাস। নির্যাতিত মানুষের কান্নার ইতিহাস।”
অতএব, আমরা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতীয়তাবাদের আলোকে উদ্ভাসিত।
৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হল। বঙ্গবন্ধু ফিরে এলেন তাঁর কাঙ্ক্ষিত সোনার বাংলায়।বঙ্গবন্ধুর বহু দিনের লালিত স্বপ্ন বাঙ্গালী জাতি তার শাসনতন্ত্র রচনা করবে। তার সেই স্বপ্ন পূরণ হল। তার প্রানের বাঙ্গালী জাতি নিজেরদের শাসনতন্ত্র প্রণয়ন করলেন। যেদিন গন পরিষদে সেই শাসনতন্ত্র গৃহীত হয় সেই দিন বঙ্গবন্ধু দৃঢ় চিত্তে গণপরিষদে দাড়িয়ে বলেন , “জনাব স্পীকার সাহেব, আজ প্রথম সাড়ে সাত কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। বাংলার ইতিহাসে বোধ হয় এই প্রথম নজির যে, বাঙালিরা তাদের নিজেদের শাসনতন্ত্র প্রদান করছে। বোধ হয় নয়, সত্যিই প্রথম-বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা জনগণের ভোটের মারফতে গণপরিষদে এসে তাদের দেশের শাসনতন্ত্র প্রদান করছেন।” (গণপরিষদে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ১৯৭২ সালের ৪ নভেম্বরের ভাষণ)
রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তাঁর দেশের মাটিতে আরও জোরালো ভাবে দিলেন জাতীয়তাবাদের ঘোষণা। বাঙালি জাতীয়তাবাদের ব্যাখা দিতে গিয়ে তিনি বললেন , “জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙ্গালী জাতি ঝাঁপিয়ে পড়েছিল অসম মরণ সংগ্রামে। জাতীয়তাবাদ না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা এগিয়ে গিয়েছি। … এই যে জাতীয়তাবাদ, সে সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। ভাষাই বলুন, শিক্ষাই বলুন, সভ্যতাই বলুন, আর কৃষ্টিই বলুন, সকলের সাথে একটা জিনিষ রয়েছে, সেটা হলো অনুভূতি। … অনেক দেশ আছে একই ভাষা, একই ধর্ম, একই সবকিছু, কিন্তু সেখানে বিভিন্ন জাতি গড়ে উঠেছে, তারা একটি জাতিতে পরিণত হতে পারে নাই। জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। আজ বাঙ্গালী জাতি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, এই সংগ্রাম হয়েছিল যার উপর ভিত্তি করে সেই অনুভূতি আছে বলেই আজকে আমি বাঙ্গালী, আমার বাঙ্গালী জাতীয়তাবাদ।” (গণপরিষদে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ১৯৭২ সালের ৪ নভেম্বরের ভাষণ)

অতি সাধারণ ভাষায় তিনি জাতীয়তাবাদের যে গভীর ব্যাখা দিয়েছেন তা সত্যিই অনন্য। তিনি প্রথমেই বলেছেন, জাতীয়তাবাদ না হলে একটি জাতি এগোতে পারে না এবং জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার মূলনীতি হবে জাতীয়তাবাদ ।
বঙ্গবন্ধু গণপরিষদের দাঁড়িয়েও গেয়েছেন তার প্রাণের বাঙ্গালী জাতির গৌরব গাথা।তিনি বলেন “জনাব স্পীকার সাহেব, আমি গত নির্বাচনের পূর্বে ও পরে বলেছিলাম, যে জাতি রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সেই জাতিকে কখনও কেউ পদানত করতে পারে না। সে কথা অক্ষরে অক্ষরে আজ প্রমাণ হয়ে গেছে।”(গণপরিষদে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ১৯৭২ সালের ৪ নভেম্বরের ভাষণ)

কাজেই আমরা দেখতে পাই রাজনৈতিক নেতা থেকে বঙ্গবন্ধু পরবর্তীকালে জাতির জনক- তার পুরো জীবনটি কেটেছে বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করার লড়াইয়ে।
তিনি ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভাষণের এক পর্যায়ে বলেন ‘আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম। বলেছিলাম, আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু এসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালী জাতকে অপমান করে যাব না। তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালী আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।’

তিনি মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও বাঙ্গালী জাতীয়তাবাদের প্রশ্নে ছিলেন অবিচল।মৃত্যুভয় ও তাকে তার বাঙ্গালী জাতীয়তাবাদের প্রশ্নে তার অবস্থান থেকে এক বিন্দু নড়াতে পারেনি ।একথা নিঃসন্দেহে বলা যায়, তিনিই ছিলেন জাতীয়তাবাদের প্রবক্তা এবং জাতীয়তাবাদের আলোকে উদ্ভাসিত একজন সফল রাষ্ট্রনায়ক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬

লেবাননে হামলার পর শান্তি আলোচনার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT