চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালি সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না: উদীচী

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
১০:৫৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

কোনা বাধার মুখে বাঙালিত্ব ও বাঙালি সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন উদীচীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত  ‘পয়লা বৈশাখের বিরুদ্ধে মৌলবাদী আক্রমন, অপপ্রচার এবং ধর্মান্ধদের সঙ্গে সরকারের নির্লজ্জ্ব আপোষের বিরুদ্ধে’ প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

কওমী ওলামাদের সঙ্গে বৈঠকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো এবং কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে স্নাতকোত্তর মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রেক্ষাপটে দেশব্যাপী এ সমাবেশ করে সাংস্কৃতিক এ সংগঠনটি।

উদীচী সভাপতি বলেন: সরকার বলে আমরা মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের সরকারের কাজ কি কওমী মাদ্রাসাকে উচ্চ শিক্ষার সমান পর্যায়ে আনা? পাঠ্যপুস্তকে বিকৃত করা? আমরা এগুলোকে আর সহ্য করব না।

হেফাজতের দাবির পর প্রধানমন্ত্রীর বক্তব্য দেওযার সমালোচনা করে তিনি বলেন: একজন শিক্ষক হিসাবে প্রশ্ন করছি, আপনি এতোদিনে কেন ভাস্কর্যের বিষয়ে বিরূপ মনোভাব প্রকাশ করছেন? হেফাজততো আগে বলেছে, হেফাজতের আগে আপনি বলেন নাই কেন?

হেফাজত আগে বলেছে। আপনি হেফাজতের নির্দেশে এই ভাস্কর্যকে সমালোচনা করছেন, আপনি নিজে বলছেন আপনি পছন্দ করেন না, এটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। এর চেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট আর কি হতে পারে! এটা কেবল একটি ভাস্কর্য নয়, এটা শিল্পকলার মধ্যে পড়ে। এটাকে এভাবে কীভাবে ঘৃণা করা হবে?

চট্টগ্রামে পহেলা বৈশাখের চিত্রকে মবিল দিয়ে ঢেকে দেওয়ার সমালোচনায় উদীচী সভাপতি বলেন: আমরা দুর্জয় প্রত্যয় নিয়ে বলছি, আমরা মঙ্গলযাত্রা বের করবই। আমরা কখনো কোনো বাধা বিপত্তিকে মানব না। বাঙালির যে প্রাণের দাবি, বাঙালিত্ব, বাংলার সংস্কৃতির জন্য আমরা প্রয়োজনে প্রাণ দিব। কিন্তু কোনো ছাড়া দেওয়া হবে না।”

Reneta

প্রকাশক রবীন আহসান বলেন, বাঙালি কখনো মাথা নত করে না। মুক্তিযুদ্ধের চেতনার বাহক দাবিকারী প্রধানমন্ত্রীর ঘোষণায় ভাস্কর্য সরানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা আমাদের মাথানত করার ইতিহাস হলো। হেফাজতীরা সারাদেশের ভাস্কর্য সরানোর যে পরিকল্পনা এঁটেছে সেটার প্রথম বিজয় এটা। অপরাজেয় বাংলাসহ সব ভাস্কর্য সরানোর মাধ্যমে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করে ছাড়বে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন: আপনি ভাবছেন এসব করে মৌলবাদীদের ভোট পাবেন। আমরা বলতে পারি, আপনি একটি ভোটও পাবেন না তাদের। এর বিপরীতে আওয়ামী লীগকে তাদের কাছে পরাজিত করেছেন। বিসজ্জন দিয়েছেন মুক্তিযুদ্ধের সব অর্জনকে।

উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন সভাপতি জিএম জিলানি শুভ, গণজাগরণ মঞ্চ কর্মী জীবনানন্দ জয়ন্ত, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, হাবিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ইকবালুল হক খান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচীপয়লা বৈশাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT