চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালিকে স্বাধীনতা এনে দেয়াই কি জাতির পিতার ‘অপরাধ’ ছিল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন: পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, মুক্তিকামী মানুষের আজন্মের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, একটি পাসপোর্ট দিয়েছেন, বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এসবই কি জাতির পিতার অপরাধ ছিল? এজন্যই কি জাতির পিতাকে সপরিবারে খুনীরা হত্যা করেছিল?

শনিবার ঢাকায় তথ্য ভবন অডিটোরিয়ামে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন: সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা, নন্দিত মহানায়ক, বিশ্বনায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর প্রতি আজন্মের কৃতজ্ঞতা স্বীকার করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। আমার দায়, আমার ঋণ শোধ করার জন্যই আমি ডাক্তারের পেশা ছেড়ে দিয়ে রাজনীতি করি।

প্রতিমন্ত্রী আরও বলেন: আমাদের অভিভাবক, আমাদের অস্তিত্বের ঠিকানা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটিতে সকল বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচারও হয়েছে। পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি কূটনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে চলমান আছে। শুধুমাত্র আর একটি বিচার বাকি আছে। এই দায় থেকে মুক্তি চাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। সেটি হলো বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজী জামাল, শেখ ফজলুল হক মনি, আরজু মনি, আবদুর রব সেরনিয়াবাত, কর্ণেল জামিলসহ ১৮টি নিষ্পাপ প্রাণকে যারা হত্যা করেছে। তাদের মূল মদদদাতা, মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী প্রধান কুশীলব, পরবর্তীতে তথাকথিত হ্যাঁ/না ভোটের রাষ্ট্রনায়ক খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে হবে। এটাই আমার শেষ কথা, এটাই বলার জন্য আমি এখানে দাঁড়িয়েছি, এটার জন্যই আমি রাজনীতি করি। আমার সন্তানদের জন্য আমি রাজনীতি করি, আমার ভবিষ্যত প্রজন্মের জন্য আমি রাজনীতি করি, আগামীর বাংলাদেশ যারা বিনির্মাণ করবে তাদের জন্য আমি রাজনীতি করি, ৩০ লক্ষ শহিদের রক্তের ঋণ শোধ করার জন্য আমি রাজনীতি করি। জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি দেওয়ার জন্য আমি রাজনীতি করি। আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমানের তালুকদারের জন্য আমি রাজনীতি করি।

এছাড়াও খুনী জিয়ার মরণোত্তর বিচার কার্যকর করাই শপথ ও অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে আলোচনা করেছেন প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, ইকবাল হোসেন চৌধুরী, তাসমিমা ইমাম ও নঈম নিজামসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য প্রতিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT