চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে ৭৪ ইউপি’র ৩৪টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
১১:১০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

সুফি সাদক খান জাহান আলীর ষাট গুম্বজ মসজিদ আর মংলা সমুদ্র বন্দর এই দুইয়ে মিলে পরিচিত এই বাঘেরহাট জেলা। জেলার প্রধান সড়কের পাশে সারি সারি চিংড়ি ঘের আর নারিকেল আর পান সুপারির জন্য বিখ্যাত।

এই জেলায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে ৭৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩৪টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, নড়বড়ে সাংগঠনিক অবস্থা মেনে না নিলেও সব ইউনিয়নে প্রার্থী দিতে না পারার কথা স্বীকার করে নিয়েছে জেলা বিএনপি। তবে, সরকার দলীয় প্রার্থী আর জনপ্রতিনিধিদের প্রতি তাদের অভিযোগের পাল্লাটাই ভারি।

বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুল ইসলাম গোরা বলেন, নির্বাচন পরিচালনার কাজে যারা নিয়োজিত বা প্রার্থী তাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এখন প্রশাসনের নিরপেক্ষতা এবং সরকারের উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না, পক্ষপাতমূলক হবে।

যাদের নিয়ে বিএনপির এতো অভিযোগ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সেই চেয়ারম্যানরা বলেছেন, ভোটের মাঠে প্রতিপক্ষের খেলোয়াড় না থাকায় গোলটা দেওয়া তাদের সহজ হয়েছে।

কড়াপাড়া ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেন, বাগের হাটে আমরা কাউকে মনোনয়ন পত্র জমা দেওয়া এবং মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে কাউকে আমরা প্রেসার ক্রিয়েট করি নাই।

Reneta

তিনি আরো বলেন, জনগণ নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যদি আওয়ামী লীগের চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে।

ভোটের মাঠে প্রতিপক্ষের মাঠে বল জড়াতে না পেরে আক্ষেপও আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকার দলীয় চেয়ারম্যানদের। বিএনপির অভিযোগগুলো তুড়িতে উড়িয়ে দিলেন নৌকার মাঝিরা।

যাত্রাপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এম এ মতিন বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান যে নৌকা প্রতীক পেয়েছি; আমার আশা ছিলো আমি এ প্রতীকে নির্বাচন করবো এবং জয়লাভ করবো।

তিনি আরো বলেন, তারা নির্বাচনে না আশার কারণে আমি মানসিকভাবে বিব্রতকর অবস্থা পোষণ করি।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাগেরহাটের ৩৪টি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেও ঐসব ইউনিয়নের মেম্বর ও মহিলা মেম্বারের প্রচারণায় সরগরম প্রতিটি পাড়া মহল্লা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন পরিষদ নির্বাচনবাগেরহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT