চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে টমেটোসহ শীতকালীন সবজির ফলন ভালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

বাগেরহাটের চিতলমারীতে টমেটোসহ শীকতালীন সবজির ফলন ভালো হয়েছে এবার। মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর তিন ধরনের টমেটো চাষ করেছেন কৃষক।

মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর প্রায় পাঁচশ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ হয়েছে। বেশী আবাদ হয়েছে বেগুণ, লাউ ও টমেটো। এর মধ্যে ১৮৬ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় ২০ হাজার টন টমেটো। হেক্টর প্রতি উৎপাদনের হার ৮৬ টন।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, ঘেরের পাড়ে অল্প জায়গায় টমেটো চাষ করে খুব ভালো ফলন হয়েছে। সবজি চাষ করে অনেক লাভবান হয়েছি। ফলনও অনেক পেয়েছি। দামও আশানুরুপ পেয়েছি আমরা।

উপজেলা সদরে শনিবার হাটের দিন কৃষক নৌকা ও ভ্যানে করে উৎপাদিত টমেটো নিয়ে আসেন বিক্রি করতে। সেখানে প্রতি মণ টমেটো বিক্রি হয় চারশ থেকে সাড়ে চারশ টাকায়।

স্থানীয় এক সবজি ব্যবসায়ী বলেন, এখান থেকে লোড করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় টমেটো যাচ্ছে।
চিতলমারী উপজেলায় সবজি সংরক্ষণের একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন সবজি ব্যবসায়ী।

স্থানীয় এক কৃষক বলেন, আমাদের এখানে রাখার কোন ভালো সুব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি যেনো এখানে টমেটো রাখার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দেয়।

Reneta

কৃষি বিভাগ জানাচ্ছে, প্রতি বছরেই বাড়ছে সবজি আবাদি এলাকা। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন বলেন, ১৮৬ হেক্টর জমিতে টমেটো উৎপাদন হয়েছে। এবার টনপ্রতি ফলন ছিলো ৮০ থেকে ৯০। ২০ হাজার টনের মতো আমাদের এখানে টমেটো উৎপাদন হয়েছে। টমেটো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।

স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলের সবজি যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টমেটো ফলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগেরহাটে টমেটোসহ শীতকালীন সবজির ফলন ভালো

পরবর্তী

যুক্তরাষ্ট্রের আইওয়াতে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন শুরু

পরবর্তী

যুক্তরাষ্ট্রের আইওয়াতে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন শুরু

যুক্তরাষ্ট্রের আইওয়াতে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন শুরু

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT