বাগদান সারলেন জেমস গান ও জেনিফার হল্যান্ড

জেমস গান ও জেনিফার হল্যান্ডের বাগদান উদযাপনের ছবি, উভয়ই হাসিমুখে একসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ
হলিউডের খ্যাতিমান নির্মাতা জেমস গান সম্প্রতি বাগদান সেরেছেন। তার বাগদত্তা হলিউড অভিনেত্রী জেনিফার হল্যান্ড।
‘দ্য গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা জেমস গান রবিবার ইনস্টাগ্রামে হল্যান্ডের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেত্রীর হাতে হীরার আংটি দেখা গেছে।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, এই ছবিটি নির্মাতা শেয়ার করেছেন বাগদানের বিষয়টি ভক্তদের জানানোর জন্য।
২০১৫ সাল থেকে ‘সুইসাইড স্কোয়াড’ ছবির অভিনেত্রী জেনিফার হল্যান্ডের সঙ্গে প্রেম করছেন জেমস গান। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ডিরেক্টর্স ভার্সনে একসঙ্গে কাজ করেছেন তারা।
এর আগে ‘দ্য অফিস’ তারকা জেন্না ফিসচারকে বিয়ে করেছিলেন জেমস গান। বিয়ের ছয় বছর পরে ২০০৭ সালে তাদের বিচ্ছেদ হয়।







