চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করল আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদী সিরিয়াতেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ‘দি ‍সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর’।

মসুলে নিজেদের দখল হাবানোর একদিন পর বুধবার বিষয়টি নিশ্চিত করল সংগঠনটি।

সিরিয়ার দেইর এজর প্রদেশে অবস্থান করা আইএস এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে বাগদাদীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করে।

পর্যবেক্ষক দলের পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ‘বাগদাদী নিহত হওয়ার বিষয়টি আমরা আজকেই জেনেছি, কিন্তু তিনি কখন এবং কিভাবে নিহত হয়েছেন আমরা তা জানি না।’

সিরিয়া এবং ইরাকে শক্ত ঘাঁটি রয়েছে আইএস এর। দেশ দুটির বিভিন্ন শহর একর পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেদের দখলে নিয়েছে তারা। তবে সম্প্রতি কোনঠাসা হয়ে পড়েছে জঙ্গি সংগঠনটি।

দুটি দেশেই নিয়ন্ত্রণ হারাতে বসেছে তারা। গতকালই ইরাকের মসুলে দখল হারিয়েছে। সেখানে বিজয় উদযাপন করেছে স্বয়ং ইরাকের প্রধানমন্ত্রী। তবে এখনো সিরিয়ার দেইর এজর প্রদেশে আইএস এর শক্ত অবস্থান রয়েছে।

Reneta

আবদেল রহমার আরও বলেন, ‘বাগদাদী কিছুদিন আগেও দেইর এজর প্রদেশে ছিলেন, তবে তিনি এখানে নাকি অন্য কোথাও নিহত হয়েছেন তা জানতে পারিনি।’

সবশেষ ২০১৪ সালে সংবাদ মাধ্যমে উপস্থিত হয়েছিলেন বাগদাদী। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্যে কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন।

এরপর বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। অবশ্য সে সব খবরের সত্যতা পাওয়া যায়নি।

গত ১৬ জন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বিমান বাহিনীর হামলায় রাকায় আইএস প্রধান বাগদাদী হয়েছে। এরপর ২৯ জুন রাশিয়া বাগদাদীর মৃত্যুর খবর শতভাগ নিশ্চিত করে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসবাগদাদীসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT