চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার জুতাপেটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শফিকুল ইসলাম ফকির হলের পদ্মা ব্লকের ১০০০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

মারধরের শিকার ক্যান্টিন ম্যানেজার জুয়েল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, রমজানের আগ থেকেই তিনি বাকি খেয়ে আসছেন। ক্যান্টিনে খেয়ে তিনি টাকা দেন না। তার নামে প্রায় দেড় হাজার টাকা বাকি আছে। মাঝে মাঝে তার রুমে খাবার পাঠাতে হয়। আজকে রুমে খাবার পাঠাতে একটু দেরি হওয়াতে তিনি লোক পাঠান ক্যান্টিনে। ক্যান্টিনে এসে তার লোক আমাকে ফোন ধরিয়ে দিলে খাবার দেরিতে পাঠানোর জন্য ‘কৈফিয়ত’ চান। আমি তখন খাবার পাঠিয়ে দিয়েছি বলে কিছু টাকা চাই। তখন শফিক আমাকে ফোনে গালাগালি করেন। এরপর ক্যান্টিনে এসে তিনি আমাকে বাইরে এনে জুতা দিয়ে মুখে আর মাথায় আঘাত করেন।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কী কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার উত্তর না এলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত শফিক ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গত বছর ইউএনবি’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইনকে মারধরের মূল হোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিবিজয় একাত্তর হল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT