চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি থাকা বেশিরভাগ অঙ্গরাজ্যে এগিয়ে জো বাইডেন জয়ের কাছাকাছি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সময় যত গড়াচ্ছে মার্কিন নির্বাচনের ফলাফল ততইটাই পক্ষে যাচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের। দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের সাথে ভোটের ব্যবধান। যুক্তরাষ্ট্রের  নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রাজ্য পেনসিলভানিয়ায় জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে কয়েক হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গেছেন।  এনিয়ে ভোট গণনা বাকি থাকা পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতে এগিয়ে রয়েছেন জো বাইডেন।২০টি ইলেকটোরাম ভোট থাকা পেনসিলভানিয়ায় বাইডেন অবস্থান ধরে রাখতে পারলে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনঃনির্বাচনের স্বপ্ন এখানেই ধসে পড়বে।  কারণ পেনসিলভানিয়ায় জয়লাভ ছাড়া কোনভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন না। 

পেনসিলভানিয়ায় ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। যেখানে বাইডেন ট্রাম্পের চেয়ে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে আছে।  পেনসিলভানিয়ার ভোট গণনার হিসেবে এই নাটকীয় পরিবর্তনের পর জো বাইডেন এখন বিজয়ের দ্বারপ্রান্তে বলে মনে করা হচ্ছে।

শুধু তাইনা জো বাইডেন আরও তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য- জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাডাতেও এগিয়ে আছেন।

এবারের এই নির্বাচনী লড়াইয়ের শুরু থেকেই বলা হচ্ছিল, পেনসিলভানিয়াতেই আসলে নির্ধারিত হবে কে হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হবেন।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে বিজয়ী হয়েছিলেন হিলারি ক্লিনটনকে হারিয়ে। এবারও নির্বাচনের রাতের ভোট গণনায় তিনি প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।

কিন্তু ডাকযোগে আসা ভোট গণনার কাজ শুরু হওয়ার পর পেনসিলভানিয়ায় তার সঙ্গে জো বাইডেনের ভোটের ব্যবধান কমে আসতে থাকে।এর আগে নির্বাচনের ফল নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি রাজ্য জর্জিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ১৫‘শ ভোটে এগিয়ে গেছেন।  এখানে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ করা হয়েছে।  জর্জিয়ায় ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এছাড়া এখন পযর্ন্ত নেভাডায় ৮৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।

সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে যখন ৭৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল তখনও সাত হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বাইডেন।

Reneta

অ্যারিজোনা রাজ্যে এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। সেখানেও বিপুল ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন।  প্রায় ৪৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ১১ টি ইলেকটোরাল ভোট থাকা এ অঙ্গরাজ্যে।

ট্রাম্প শুধুমাত্র নর্থ ক্যারোলিনা রাজ্যে বাইডেনের চেয়ে ৭৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।  সেখানে এখন পর্যন্ত  প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাইডেনমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

মে ১৩, ২০২৬

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

মে ১৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT