চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়ায় ৩ দিনের দোল উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৮
কুষ্টিয়া, জনপদ
A A
লালনধাম

একতারা, দোতারা, ঢোল, খমক, খঞ্জনি আর বাঁশির সুরে মুখোরিত এখন লালনভূমি কুষ্টিয়ার ছেঁউড়িয়া। মরা কালিগঙ্গা নদীর তীরে লালন আখড়ায় এখন তিল ধারণের ঠাঁই নেই।

বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়ায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনের দোল উৎসব। শুক্রবার এই উৎসবের দ্বিতীয় দিন।

ফকির লালন সাঁই জীবদ্দশায় দোল পূর্ণিমার রাতে ভক্ত শিষ্যদের নিয়ে মেতে উঠতেন তত্ত্বকথা আলোচনা আর গান বাজনায়। আর সেই থেকেই ভাব-গান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষা নিতে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনধামে আসেন বাউলরা। ভাব পরম্পরা বিনিময় করেন আপন মনে, নিজস্ব রীতিতে। আত্মসুদ্ধির এই মহাসম্মেলনে এসেছেন বিদেশি বাউলরাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ দিনের লালন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে সাঁইজিকে তার শিষ্যরা স্মরণ করছেন গানে গানে।

এই উৎসবে যোগ দিতে লালনধামে দলে দলে ছুটে আসেন সাঁইজির ভক্ত বাউলরা। সমাজে মানুষে মানুষে বিভেদ আর হানাহানি বন্ধে লালনাদর্শ প্রচারে তাগিদ দিয়েছেন আখড়ায় আসা দর্শনার্থীরা।

গুরুর নির্দেশিত পথে সাধন-ভজন এবং রস আস্বাদনের সব পথই উন্মুক্ত। আর এই যজ্ঞ সম্পাদনের মধ্যদিয়েই সীমার মাঝে অসীম খুঁজে ফেরে বাউল।

কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু’র পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আলীম আল রাজীর রিপোর্টে দেখুন বিস্তারিত:

শেয়ারTweetPin2
পূর্ববর্তী

শরীয়তপুরে ধানে পোকা দমনে জৈব বালাইদমন অভিযান

পরবর্তী

জার্মানীর সরকারি নেটওয়ার্কে রুশ হ্যাকারদের নজর

পরবর্তী

জার্মানীর সরকারি নেটওয়ার্কে রুশ হ্যাকারদের নজর

রাহাত খানের সঙ্গে ঢাকা দেখতে যাওয়া

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT