চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাউল শিল্পীদের আর্থিক অনুদান দিয়েছে আওয়ামী লীগের সংস্কৃতি উপ-কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৭, মে ২০২১
বাংলাদেশ
A A
বাউল শিল্পীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারিতে বাউল শিল্পীদের আর্থিক অনুদান দিয়েছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি। মোট ১২৩ জন বাউল শিল্পীকে এ আর্থিক অনুদান দেয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতি ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারেনা। সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার চেয়ে সংস্কৃতিপ্রেমী প্রধানমন্ত্রী এদেশে কোনোদিন কেউ ছিলেন না। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সংস্কৃতি কর্মীরা যেন অভাবগ্রস্ত না থাকেন, সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটির এজন্য দায়িত্ব রয়েছে। জাতির আত্মা হচ্ছে সংস্কৃতি।

তিনি বলেন, আমাদের এখন দুটি চ্যালেঞ্জ। করোনা এবং সাম্প্রদায়িকতা মোকাবিলা করা। কাক ও কোকিল এক নয়। কোনটা ময়ূর আর কোনটা দাঁড়কাক এটা বুঝতে হবে। সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে রাজনীতির সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন আবশ্যক।

সভাপতির বক্তব্যে মঞ্চসারথি আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধু শিল্পীদের ভালোবাসতেন, আওয়ামী লীগ সবসময় সংস্কৃতিসেবীদের পাশে থাকেন, বঙ্গবন্ধু কন্যাও পিতার ধারাবাহিকতায় সেই ঐতিহ্য লালন করে আসছেন। তিনি অত্যন্ত সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী। সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী এই মহামারিকালে তাঁদের পাশে দাঁড়িয়েছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তর তহবিল থেকে এই করোনাকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আজ পর্যন্ত ১২ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন। আজকে যেসব শিল্পী সংস্কৃতি কর্মীদের অনুদানের চেক দেওয়া হবে তারা মূলত বাউল শিল্পী।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকেও সহায়তা করেছেন। এসব শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে তিনি সবসময় এই দায়িত্ব পালন করেন, পৃষ্ঠপোষকতা করেন।

মোট ১২৩ জন বাউল শিল্পীকে অনুদান দেওয়া হয়। এরমধ্যে আজকে আশিক দেওয়ান, মতিন দেওয়ান, মো. নাদিম মিয়া, শাহানাজ, জয়নব বিবি, নাসিমা আক্তার, শাকিল, মো. তৈয়ব আলী, মোছা. রুনা খানম প্রমুখকে স্বাস্থ্যবিধি মেনে চেক দেওয়া হয়। অন্যদেরকে চেক পৌঁছে দেওয়া হবে। যাদের নামে বরাদ্দ হয়েছে তাদের মধ্যে কেউ চাইলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির অফিস থেকেও চেক সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল এমপি অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি গত বছর এবং চলতি বছর করোনায় কিংবা অন্যান্য স্বাস্থ্যজটিলতায় সাহিত্য, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের যে সকল কৃতী মানুষ মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন। অনুষ্ঠানে সংস্কৃতি-বিষয়ক উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: করোনাভাইরাসবাউল শিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবরার হত্যায় জড়িত অভিযোগে বহিষ্কৃত বিটু ক্লাসে আসায় প্রতিবাদ

পরবর্তী

গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

পরবর্তী
করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT