আজ (শনিবার) ভারতের বোলপুর সায়রবীথি কালচারাল পার্কে শুরু হচ্ছে ‘বাউল বসন্ত উৎসব ২০১৭’। এ উৎসবে অংশ নিয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উৎসব চলবে ১৩ মার্চ পর্যন্ত। এখানে নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠানের পাশাপাশি ১২ মার্চ দোলের দিন সকালে আবীর খেলা হবে।
অনুষ্ঠানে স্থানীয় লোকশিল্পীদের নিয়ে প্রতিযোগিতা থেকে সেরা দলকে সম্মাননা দেওয়া হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও উৎসবে গান করবেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য, ইলা মা ও আয়ুসি, গোলাম ফকির, গৌতম দাস বাউল, তীর্থ ও সহজ মানুষসহ অনেকে।







