চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের শপথ: ভারী অস্ত্র হাতে ছোট ছোট দলে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অস্ত্রধারী ব্যক্তিরা ছোট দলে বিক্ষোভে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথকে সামনে রেখে সতর্কতার মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

রোববার বিভিন্ন রাজ্যের স্টেট হাউসের সামনে ছোট ছোট দলে এ বিক্ষোভ করতে দেখা যায়। ‍যাদের মধ্যে অনেকের হাতে ভারী অস্ত্র ছিলো।  দেশটির টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহিও অঙ্গরাজ্য ছাড়াও  অনেক জায়গায় এ বিক্ষোভ করতে দেখা যায়।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা চালানোর পর থেকেই উত্তেজনা বেড়েই চলেছে।

তবে মার্কিন আইনসভা জুড়ে নিরাপত্তা বিস্তারের কারণে আরও অনেক স্টেট হাউস শান্ত ছিল। কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

এর আগে ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছিলো এফবিআই।  বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা কঠোর করার মধ্যে এই হুঁশিয়ারির কথা জানানো হয়েছিল।

গত ৬ জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারায় ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হয়। ওই ঘটনার পর ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে ডেমোক্র্যাটরা।

আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথকে ঘিরে সহিংস বিক্ষোভ ও সশস্ত্র প্রতিবাদের আশঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারির পাশাপাশি সারা দেশ থেকে ২৫ হাজার  ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটন ডিসিতে নিয়োজিত করা হয়েছে।

দেশটির আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি রোববার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, অভ্যন্তরীণ হুমকির আশঙ্কায় সকল গার্ড সদস্যদের পরীক্ষা করা হচ্ছে।

এদিকে গত ৬ জানুয়ারি ওয়াশিংটনে চালানো সহিংসতায় জড়িত থাকার অপরাধে কাউন্টি কর্মকর্তাকে রোববার নিউ ম্যাক্সিকো থেকে আটক করা হয়েছে।

‘কাউবয়স ফর ট্রাম্প’ নামক একটি গ্রুপের প্রতিষ্ঠাতা কুই গ্রিফিন বাইডেনের শপথের দিনে অস্ত্র নিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন।

অনেকগুলো শহর থেকে বাইডেনের শপথের দিনে সহিংস বিক্ষোভের জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে।  তবে নিরাপত্তা ও পুলিশ মোতায়েনের কারণে অনেকেই সেখানে যোগ দেয়নি।  মিশিগানে প্রায় ২০-২৫ জনের একটি আন্দোলনকারী দলের হাতে রাইফেল দেখা যায়।

এরআগে ওয়াশিংটন ডিসি থেকে ভুয়া আইডি কার্ড, গুলি ভর্তি পিস্তল ও গোলাবারুদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়া থেকেও এক ব্যক্তিকে দুটি অস্ত্র ও ৫শ’ ৯ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

আগামী ২০ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

ট্যাগ: বাইডেনের শপথসতর্কতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজকুমার হিরানীর ছবিতে শাহরুখের বিপরীতে তাপসী?

পরবর্তী

‘কাউন্সিলর হত্যায় জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ছাড় হবে না’

পরবর্তী
কাদের

‘কাউন্সিলর হত্যায় জড়িতদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ছাড় হবে না’

স্বামী-স্ত্রী ও শিশু সন্তান সহ পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT