চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৮:০১ পূর্বাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

বাংলা ছায়াছবির ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ’র ১৯ তম মৃত্যুবার্ষিকী ছিলো আজ। বাংলা চলচ্চিত্রের নন্দিত এই অভিনেতা তার অনন্য অভিনয়ের সঙ্গে যুগোপযোগী আধুনিকতা দিয়ে অল্প সময়েই পরিণত হন ইতিহাসের অন্যতম গ্রহণযোগ্য অভিনেতা হিসেবে।

অভিনয় জীবনের শুরুটা আশির দশকে হলেও রূপালি পর্দায় সালমান শাহ’র অভিষেক ১৯৯৩ সালে। সোহানুর রহমান সোহানের পরিচালনায় মডেল সুন্দরী মৌসুমীর সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়েই বড়পর্দায় যাত্রা শুরু হয় সালমানের।

এর আগে ছোটপর্দায় আগমন ১৯৮৬ সালে হানিফ সংকেতের কথার কথা নামের ম্যাগাজিন অনুষ্ঠানে একটি গানের মিউজিক ভিডিও’তে অপূর্ব চরিত্রের মধ্য দিয়ে। অভিষেকে সুপারডুপার হিট ছবির মধ্য দিয়ে পথচলা শুরু করা সালমান এরপর ছাড়িয়ে গেছেন ভালোর সব সীমানায়।

বাংলা ছায়াছবির প্রায় ৫০ বছরের ইতিহাসে নায়ক রাজ রাজ্জাক এর পর সালমানই নিজেকে একমাত্র নায়ক হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্যতা তৈরী করতে সক্ষম হয়েছিলেন।

যদিও নিজের তারকা ইমেজকে বাংলা ছবির তথাকথিত নিয়মিত দর্শকের মধ্যে সীমিত না রেখে সার্বজনীন জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্য ছিলো এবং তাতে দুর্দান্তভাবে ভাবে হয়েছেন কালজয়ী এই নায়ক।

ক্যারিয়ার শুরুর পর মাত্র তিন বছরে সালমান অভিনয় করেছেন ২৭ টি ছবিতে যার প্রতিটিতেই দর্শকের ঢল নেমেছিলো প্রেক্ষাগৃহে। আচার-আচরণ, চলন-বলন-পোশাক-আশাকে সালমান নিজেকে পরিণত করেছিলেন আধুনিক যুবকের আইকন হিসেবে।

Reneta

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় ঝলমলে আলোয় উদ্ভাসিত হওয়া সালমানের জীবন।

প্রিয় সালমানের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ। সেই বিষাদ কাটেনি গত ১৯ বছরেও। এখনও শুধু প্রয়াণ দিবসেই নয় সারাবছরই কীর্তিমাখা অভিনেতা সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ভক্তরা।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT