চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা বানান ও তার ব্যবহার ছড়িয়ে দিতে আসছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, বানান ও বাংলা ব্যবহার ছড়িয়ে দিতে আসছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। মেধাভিত্তিক অনুষ্ঠাটির সম্প্রচার সহযোগী চ্যানেল আই। আয়োজনটির ঘোষণা দেওয়ার জন্য আজ শনিবার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়। এখানে জানানো হয়, শুরুতে দেশের সাতটি বিভাগীয় শহরে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। নির্বাচিত সেরা শিক্ষার্থীরা মূল পর্বে অংশ নেবে। স্টুডিও রাউন্ডের এই পর্বগুলো দেখানো হবে চ্যানেল আইয়ে।

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের ওপর জোর দেওয়া হবে। মূল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন কথা সাহিত্যিক ও কবি আনিসুল হক, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মিডিয়া ব্যক্তিত্ব সুর্বণা মুস্তাফা। পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকজন শিক্ষক ও ভাষা বিশেষজ্ঞ।

টেলিভিশনের পর্দায় মেধাভিত্তিক এই অনুষ্ঠানে বাংলা একাডেমিকে সম্পৃক্ত করার জন্য চ্যানেল আই ও ইস্পাহানি মির্জাপুরকে ধন্যবাদ জানান বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন। তিনি বলেন, ‘ভবিষ্যৎ​ প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা চর্চা আর বানান পৌঁছে দিতে সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানদের দিকে বিশেষ নজর দিতে হবে, যাতে তারা বাংলা ভাষার সঠিক প্রয়োগ করতে পারে।’

Banglabid

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রত্যেক মিডিয়ায় যে সমস্ত রিয়েলিটি শো প্রচার করে, সেই সব রিয়েলিটি শো অনেক কিছু শিখতে পারবে বাংলাবিদ অনুষ্ঠান থেকে। বাংলা ভাষাকে বুকে লালন করে সবাইকে বাংলা ভাষা নিয়ে কাজ করতে হবে।’

ভাষা সংগ্রমী আহমদ রফিক বলেন, ‘বর্তমানে বাংলা ভাষা বিপন্ন হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আদালত, সর্বস্তরে বাংলা ভাষার ভুল ব্যবহার হচ্ছে। শুদ্ধ বাংলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে প্রথমে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভাষার উপলদ্ধি ঢুকিয়ে দেওয়ার জন্য চ্যানেল আই ও ইস্পাহানি মির্জাপুরের এমন উদ্যোগকে সাধুবাধ জানাই।’

এই রিয়েলিটি শোর অন্যতম বিচারক সুর্বণা মুস্তাফা বলেন, ‘বর্তমান প্রজন্ম অদ্ভুত এক ভাষায় কথা বলে। না বাংলা না ইংরেজি। তাই এ  প্রজন্মের বাংলা ভাষা শেখার সেরা মাধ্যম হবে “বাংলাবিদ”।’

Reneta

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি মির্জাপুরের ব্যবস্থাপনা পরিচালক সাজিদ ইস্পা​হানি।
চুড়ান্ত প্রতিয়োগিতায় ‘দেশ সেরা বাংলাবিদ’ পাবেন ১০ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় মেধাবী পাবেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকা। এছাড়া প্রথম দশজন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ এবং ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

২৫ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ চলবে ‘বাংলাবিদ’ প্রতিযোগিতার নিবন্ধন পর্ব। নিবন্ধন করতে শিক্ষার্থীদের যা করতে হবে : মোবাইল ফোনের মাধ্যমে টাইপ করতে হবে BANGLABID <Space> AGE <Space> CLASS <Space> ZONE [DHK, RAJ, RNG, BAR, SYL, CTG, KHL] এরপর পাঠিয়ে দিন 6969 নম্বরে।

নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যায় যোগাযোগ করুন  ৮৮৯১১৬১-৬৫ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT