বিনোদন

বাংলায় ‘টাইটানিক’ নির্মাণের গুজব!

প্রেমিক ও প্রেমিকা রোমান্টিক দৃশ্যে, সিনেমার সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে প্রেমিক-প্রেমিকা রোমান্টিক মুহূর্তে, অন্যটিতে দম্পতি পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুজবের ডানার শক্তি একটু বেশিই। তাই ডালপালা ছড়াতে সময় নেয় না খুব বেশি। হঠাৎ করেই বাজারে রটে গেল রিমেক হচ্ছে জেমস ক্যামেরনের ভুবন মাতানো হলিউড ছবি ‘টাইটানিক’।

বাংলা ভাষায় আবার আটলান্টিকে ভাসবে টাইটানিক! এমন খবর শুনে নড়েচড়ে বসেছিল বারতবর্ষের মিডিয়া!  যে ছবিতে কেট উইন্সলেটের ভূমিকায় থাকবেন কলকাতার নায়িকা রুক্মিণী মিত্র! আর ডিক্যাপ্রিওর চরিত্রটি করবেন চিত্রনায়ক দেব! তবে নড়েচড়ে বসার আগেই শোনা গেল আসলে তেমন কিছুই হচ্ছে না। পুরোটাই ছিল গুজব!

আর সে গুজবে ভর করেই ছড়িয়েছিল ডালপালা। সোশাল সাইটে ট্রল পর্যন্ত হয়েছে প্রচুর। আর এ নিয়ে নিজে টুইট করেছেন চিত্রনায়িকা রুক্মিণী।

সেখানে লিখেছেন,’দর্শকদের বলছি, আমি আর দেব মোটেও টাইটানিকের রিমেক করছি না। এটা ছিল পুরোটাই গুজব। ঈশ্বরকে ধন্যবাদ। পুরো ব্যাপারটাই খুব মজার ছিল। আর অনেকেই এতে মজা পেয়েছেন।

রুক্মিণীর ক্যারিয়ার মূলত একজন কলকাতার উঠতি হিসেবেই। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে আর ফ্যাশন ম্যাগাজিনে মডেল হয়েছেন তিনি। চলতি বছরে দেবের সঙ্গে মুক্তি পেয়েছে ‘চ্যাম্প’ নামের একটি ছবি। রুপালি পর্দায় ওটাই তার অভিষেক।

বিশ্বের সর্বকালের অন্যতম সফল ছবি টাইটানিক প্রথম মুক্তি পায় ১৯৯৭ সালে। সে হিসেবে এ বছরকুড়ি বছরে পড়ছে সিনেমাটি। ইংরেজি ছাড়াও একাধিক ভাষায় ডাবিং হয়েছিল ছবিটি। সম্প্রতি টাইটানিকের দ্বিতীয় সিক্যুয়েল আনার ঘোষণা দিয়েছেন বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…