চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ও ইউআইইউ-এর সমঝোতা চুক্তি সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

এই চুক্তি অনুসারে, ইউআইইউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে।

এই চুক্তির আওতায় ইউআইইউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর লার্ন ফ্রম দ্যা লিডারস, লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ওমেনটর, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম ও ক্যাম্পাস অ্যামব্যাসেডরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া তাদের পাঠ্যক্রমে বাংলালিংক-এর বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “আমরা মনে করি, তরুণদের জন্য আরও বেশি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা প্রয়োজন যাতে তারা তীব্র প্রতিযোগিতার এই যুগে নিজেদেরকে ভবিষ্যতের পেশাজীবী হিসেবে প্রস্তুত করে তুলতে পারে। তরুণদের এই সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা বেশ কয়েকটি কর্মসূচি পরিচালনা করে আসছি। ইউআইইউ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদেরকে কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করার পাশাপাশি আমাদের অভিজ্ঞ পেশাজীবীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ করে দিতে চাই।”

ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কো. লিমিটেড-এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ বলেন, “বাংলালিংক ও ইউআইইউ-এর এই সমঝোতা চুক্তি শিল্পখাতের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। আমরা জানি, অধিকাংশ ক্ষেত্রে বেকারত্বের মূল কারণ হলো দক্ষতার অভাব। আমি আশা করি, বাংলালিংক-ইউআইইউ চুক্তি পাঠ্যসূচি তৈরি থেকে শুরু করে শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও যৌথ গবেষণার ক্ষেত্রেসহায়ক হবে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে শিল্পখাত ও অ্যাকাডেমির যৌথ উদ্যোগের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হবে।’’

ইউআইইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, “ইউআইইউ ও বাংলালিংক-এর এই সমঝোতা শিল্পখাত ও অ্যাকাডেমির যৌথ উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। এই চুক্তি বিভিন্ন যৌথ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পখাত সম্পর্কে ধারণা ও বাংলালিংক কর্মকর্তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদী শিক্ষা লাভের সুযোগ দেবে।”

Reneta

চুক্তি সাক্ষরের পর বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস “লার্ন ফ্রম দ্যা লিডারস”-এর একটি সেশন পরিচালনা করেন।

করোনা মহামারীর কারণে অনলাইনে আয়োজিত এই সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা, ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট অরথিমা নাজনূর, ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কো. লিমিটেড-এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ, প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, ভাইস চ্যান্সেলর, ইউআইইউ, মঞ্জুরুল হক খান, ডিরেক্টর, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার, ডিরেক্টর, ডিরেক্টরেট অফ স্টুডেন্ট অ্যাফেয়ারস, ইউআইইউ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সমঝোতা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT