চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংকে টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার চালু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

মেটা-এর সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ব্যবহারকারীদের জন্য টেক্সট-ওনলি ফেসবুক ও ‘ডিসকভার’ চালু করেছে।

এর ফলে ডেটা শেষ হলেও ব্যবহারকারীরা টেক্সট-ওনলি সংস্করণের মাধ্যমে ফেসবুক ও ম্যাসেঞ্জারের সাথে যুক্ত থাকতে পারবেন।

পাশাপাশি কোনো চার্জ ছাড়াই ‘ডিসকভার’ ওয়েব ও অ্যাপ দিয়ে দৈনিক ২০ এমবি পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তারা।

নতুন ডেটা কেনার আগ পর্যন্ত টেক্সট-ওনলি ফেসবুক থেকে করা যাবে ম্যাসেজ, ছবি আপলোড, লেখা/স্ট্যাটাস পোষ্ট, লাইক ও কমেন্ট। তাছাড়া ফেসবুকের সব লেখাও দেখা যাবে এ সময়।

ডিসকভার-এর মাধ্যমে বাংলালিংক থেকে বিনামূল্যে দৈনিক নির্ধারিত ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করে গ্রাহকরা শিক্ষা, স্বাস্থ্য, চাকরির খোঁজসহ আরও অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।ডিসকভার দিয়ে টেক্সট ও আইকনের মতো লো-ব্যান্ডউইথ ফিচার ব্যবহার করা যাবে।

বাংলালিংক-এর স্ট্র্যাটেজি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর আহমেদ সাকিব বলেন, “আমাদের মূল লক্ষ্যগুলির একটি হচ্ছে গ্রাহকদের নির্বিঘ্ন ইন্টারনেট সেবা প্রদান করা। মেটা-এর সাথে বাংলালিংক-এর অংশীদারিত্ব এই লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে আরও কার্যকরভাবে সহায়তা করবে। আমাদের ব্যবহারকারীরা এখন ডেটা শেষ হবার পরেও ফেসবুক এবং ডিসকভার-এর টেক্সট-ওনলি সংস্করণ উপভোগ করতে পারবেন।”

Reneta

মেটা-এর ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপস, এপিএসি, পল কিম বলেন, “সারা বিশ্বের অসংখ্য ব্যবহারকারী প্রতিনিয়তই ডেটা শেষ হবার ফলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এটি সমাধানে পুণরায় ডেটা কেনার আগ পর্যন্ত টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার সেতুর মতো কাজ করে তাদেরকে পরিবারের সাথে সংযুক্ত থাকতে এবং অনলাইনে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য দরকারি তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

জুলাই ৩, ২০২৬

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT