চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ হবে ২৫তম অর্থনীতির দেশ: পরিকল্পনামন্ত্রী

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:০৮ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের পরিশ্রমী এবং বুদ্ধিদীপ্ত মানুষ একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৫তম অর্থনীতির দেশ হিসেবে আবির্ভুত হবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ আয়োজিত ‘উন্নয়ন মেলা-২০১৭’র চতুর্থ দিনে ‘বাংলাদেশ ইকোনোমি: অ্যান ওভারভিউ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতিতে অনেক ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

২০৩০ সালে চীন ও ভারতকে বিশ্বের এক ও তিন নম্বর অর্থনীতির দেশ হবে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ঠিক ওই সময় বাংলাদেশ হবে ২৫তম অর্থনীতির দেশ।

পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী।

মূল প্রবন্ধে যুবশক্তিকে বাংলাদেশের অর্থনৈতিক বড় শক্তি উল্লেখ করে বলা হয়, এই শক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

ড. মুস্তফা অারো বলেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়নে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। সামগ্রিক উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারকে আরও বেশি বিনিয়োগ করতে হবে।

Reneta

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতি ধরে রাখতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। আরও বিস্তৃত করতে হবে সামাজিক নিরাপত্তা খাতকে।

“২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে হলে আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলার থেকে ১২ হাজার ডলারে উন্নিত করতে হবে। আপাতদৃষ্টিতে এটি কঠিন মনে হলেও অসম্ভব নয়।”

সেমিনারে  স্বাগত বক্তব্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম বলেন, বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতির দেশ। এটি আমাদের জন্য একটি মাইলফলক।

‘‘বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৯৮ শতাংশ। প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে। এছাড়া তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। এমন আরও বহু সাফল্য আমাদেরকে আশান্বিত করে।’’

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পিকেএসএফ উন্নয়ন মেলা ২০১৭। গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। মেলায় প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিকল্পনামন্ত্রীপিকেএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT