চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সৃষ্টির জন্মনায়কের স্মৃতিময় বেকার হোস্টেল

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৯:২৬ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু-বেকার হোস্টেল

গোপালগঞ্জ থেকে এন্ট্রাস পাস করে শেখ মুজিবুর রহমান পাড়ি জমান কলকাতায়। তার রাজনীতির বিন্দুকণা তৈরি হয়েছিল মধুমতিপাড়ের গোপালগঞ্জের কোটালীপাড়ায়। সেটি বিশ্বরাজনীতির গ্রাফ পেপারে পরিণত হয়েছিল কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময়।

সেই ঐতিহ্যবাহী কলেজ ও বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষ সাক্ষী হয়ে আছে বাংলাদেশ সৃষ্টির জন্মনায়কের সূর্যদীঘল যাত্রাপথের অহংকারের এক ইতিহাসের।

কলকাতার রাফি আহমেদ কিদওয়ে স্ট্রিটের রাস্তায় বাংলাদেশের ইতিহাসের অন্যরকম আলো নিয়ে দাঁড়িয়ে আছে ১৯২৬ সালে প্রতিষ্ঠা হওয়া ইসলামিয়া কলেজ বর্তমানে যার নাম মৌলানা আজাদ কলেজ। এই কলেজ থেকেই উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন করেন শেখ মুজিবুর রহমান। ১৯৪৫ এবং ১৯৪৬ সালে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

কলেজ থেকে কয়েক কদম দূরে একই পাড়ায় বাংলাদেশের জন্ম কারিগরের আরেক স্মৃতির দরজার নাম বেকার হোস্টেল। এই হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন শেখ মুজিব।

অনেকগুলো সিঁড়ি পেরিয়ে সেই ঘরে পৌঁছাবার আগেই হোস্টেলের চৌকাঠ থেকে শুরু করে সবখানে ছড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর অনন্য উপস্থিতি।

২৪ নম্বর ঘরটির প্রতিটি ইট, কাঠ, বর্গা আর দেয়ালে যেন একটাই উচ্চারণ – এখান থেকেই উত্থানপর্বের শুরু বঙ্গবন্ধুর। বাংলাদেশের জাতির পিতার প্রতি সম্মান জানিয়ে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষটিকে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

(চলবে)

ট্যাগ: বেকার হোস্টেললিড নিউজশোকাবহ আগস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিঙ্গাপুরে নেয়া হয়েছে গোলাম সারওয়ারকে

পরবর্তী

কাতারে রমরমা নার্সারি বাণিজ্যে সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

পরবর্তী

কাতারে রমরমা নার্সারি বাণিজ্যে সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

শাইখ সিরাজ-রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

নগরবাসীকে ছাদকৃষিতে আত্মনিয়োগে শাইখ সিরাজের আহ্বান

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT