চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে নরেন্দ্র মোদির ফেসবুক আপডেট

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
১:৪৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই সফর নিয়ে আগ্রহের কথা জানিয়ে দিলেন ফেসবুকে। সফরের খুঁটিনাটি তুলে ধরে জানিয়েছেন, ধানমন্ডির ৩২-এ জাতির জনকের বাড়ি পরিদর্শনের জন্য মুখিয়ে আছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির বাংলাদেশ সফর নিয়ে যে শুধু বাংলাদেশে আগ্রহ তা নয়। শীর্ষ ভারতীয় গণমাধ্যমগুলোও এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই খবর প্রকাশ করে আসছে। মোদির সফরকে সামনে রেখে রাজধানী ঢাকার সাজসজ্জা নিয়ে রিপোর্ট প্রচার করেছে ভারতের সংবাদ চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’।

আবার এক খবরে বাংলা প্রত্রিকা কলকাতার আনন্দবাজার বলেছে, ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের চেয়েও মানুষের বেশি আগ্রহ মোদির সফর নিয়ে। এ সংক্রান্ত প্রতিবেদনে ফেসবুকে নরেন্দ্র মোদির একটি পোস্টের কথা বলা হয়।

ফেসবুকের ওই স্ট্যাটাসে, ঢাকা সফরের সময়সূচীসহ খুঁটিনাটি তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছেন, সফর নিয়ে তার মধ্যে দারুণ আগ্রহ কাজ করছে। জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে বৈঠক, প্রতিনিধিদলের আলোচনা ও বিভিন্ন চুক্তি সই হবে সফরে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের ভিত্তি উল্লেখ করে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের বাড়িতে যাবেন বলেও জানান মোদি। তবে মোদি তার সফরের হাইলাইট পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিকে।

সফরে ঢাকার রামকৃষ্ণ মিশন এবং ঢাকেশ্বরী মন্দির দর্শনের পরিকল্পনার কথা জানান নরেন্দ্র মোদি। আশা প্রকাশ করেন, তার এই সফর ভারত ও বাংলাদেশ দু’দেশের জন্যই লাভজনক হবে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT