চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়াও আত্মবিশ্বাসী, কিন্তু..

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী আগস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কয়েকদিন আগে আশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বলেও পরে জানায় বিসিবি। এবার বাংলাদেশ সফর নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে খোদ অস্ট্রেলিয়াও।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘এই সফর মোটামুটি চূড়ান্তই হয়ে আছে। কেবল নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনা ও সময়সূচি নির্ধারণই বাকি।’

সফরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে কেবল ছোটখাটো বিষয়ই চূড়ান্ত করা বাকি।’

নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে সিএ। সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার ওপর অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেছি। এখনো পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা, তাতে আমরা এই সফর যথাসময়ে হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

‘এখনো পর্যন্ত নিরাপত্তা বিষয়ক কিছু ব্যাপার চূড়ান্ত করা বাকি। যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা বিষয়ক ব্যাপার-স্যাপার ও সূচি চূড়ান্ত করবে, আমাদের তরফ থেকেও সফরের চূড়ান্ত আয়োজন শুরু হবে’- যোগ করেন সিএ প্রধান।

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সেই সফর স্থগিত হয়ে যায়। দেশটির সরকার নিরাপত্তাজনিত এক সতর্কবার্তায় বলেছিল, সফরের ওই সময়টিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পরে সিরিজটি বাতিল করে সিএ।

তারই জেরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষে এই সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। মাঝখানে অস্ট্রেলিয়া টেস্ট না খেলে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে বাংলাদেশ তাতে রাজি হয়নি।

২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসে অজিরা। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ। ২০০৮ সালের দ্বিতীয় সফরটিতে অনুষ্ঠিত হয়েছিল কেবল ওয়ানডে সিরিজ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত খুন মামলা হাইকোর্টের কার্যতালিকায়

পরবর্তী

সাব্বিরও ফিফটি তুলে ছুটছেন

পরবর্তী
ফাইল ছবি

সাব্বিরও ফিফটি তুলে ছুটছেন

বিএনপির 'ভিশন ২০৩০': ক্ষমতার ভারসাম্য আনার অঙ্গীকারসহ খালেদার নানা পরিকল্পনা

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT