চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বিটিভিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সাফ ফুটবল শুরু হতে সময় বাকি আছে এক সপ্তাহেরও কম। সাউথ এশিয়ান ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বাংলাদেশ ফুটবল দল শেষবার ঝালিয়ে নিতে সামনে পাচ্ছে শ্রীলঙ্কাকে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)। এছাড়া সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে ঘিরে নীলফামারীর স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে সাজসাজ রব। ২১ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ১৩ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। যার প্রতিটির মূল্য ১০০ থেকে ১০০০ টাকা। বাকী ৭০০০ টিকিট বিক্রি হবে ম্যাচের দিন, স্টেডিয়াম এলাকায়। এছাড়া ১০০০টি সংরক্ষিত নারী আসন ও ৩৫৯টি ভিআইপি টিকিটের ব্যবস্থা রয়েছে।

Banglabid

ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে রংপুর পৌঁছেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা দল পৌঁছেছে আগের দিনেই। সেখানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়েছে দুই দলকেই।

এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অসাধারণ পারফরম্যান্সের কারণে এমনিতেই দেশব্যাপী শুরু হয়েছে ফুটবলের নব জাগরণ! ইন্দোনেশিয়ায় ম্যাচের গ্রুপ পর্বে থাইল্যান্ডের সঙ্গে ড্র করার পর কাতারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করে। নক আউটে নর্থ কোরিয়ার কাছে ৩-১ গোলে হারলেও সেই ম্যাচে লড়াকু মানসিকতার বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে বেশ।

আগামী ৪ সেপ্টেম্বরে শুরু হওয়া সাফ আসরে উজ্জীবিত এক লাল-সবুজের দলকে দেখার আশা দর্শকদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT