চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পেছালেও চিন্তার কিছু নেই

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১১:৩৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

সেমিফাইনালে ভারতের কাছে ম্যাচ হাতছাড়া করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্বপ্নযাত্রা থমকে গেছে। সেই ভারতকে রোববারের ফাইনালে হারিয়ে বাংলাদেশকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে পোঁছে গেছে পাকিস্তান। তবে সাতে নেমে গেলেও সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে চিন্তার কিছু নেই বাংলাদেশের। আটের সঙ্গে ব্যবধান কম হলেও নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের থেকে যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছে মাশরাফিরা।

ভারতের সঙ্গে সেমিতে পাল্লা দিয়ে খেলতে না পারার ম্যাচে বাংলাদেশ ১টি রেটিং পয়েন্ট হারিয়েছে। তারপরও ৯৪ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানেই ছিল মাশরাফির দল। কিন্তু পাকিস্তান ফাইনালে ভারতকে হারিয়ে ৯৫ পয়েন্ট নিয়ে এখন ছয়ে উঠে গেল। সরফরাজের দল সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ৯৩ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছিল।

টুর্নামেন্টের আগে পাকিস্তান ছিল আটে। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ছয় নম্বরের স্বাদ পেয়ে ইংল্যান্ডে পা রাখে বাংলাদেশ। তখন সাতে ছিল শ্রীলঙ্কা।

Banglabid

তবে সেমিতে ১ পয়েন্ট হারানো বা সাতে নেমে যাওয়ার পরও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় কোন ছেদ পড়ছে না বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ইংল্যান্ডসহ চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ওপরে থাকা প্রথম আট দল। তাতে অন্য সাতটি দলের মধ্যে বাংলাদেশের না থাকার কোন কারণ এই।

কেননা ওয়েস্ট ইন্ডিজ কদিন আগে আফগানিস্তানের কাছে এক ওয়ানডে হেরে ২ পয়েন্ট খুইয়েছে। তাতে ক্যারিবীয়রা ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ পড়ে আছে। তাদের চেয়ে অষ্টম দল শ্রীলঙ্কা এগিয়ে ১৬ পয়েন্টে। বাংলাদেশ সেখানে সাতে আছে, এগিয়ে ১৭ পয়েন্ট। এ হিসেবই সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সব শঙ্কা দূরে ঠেলে দিচ্ছে। র‍্যাঙ্কিংয়ের আট নম্বর দলের সঙ্গে ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্টের হলেও ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের নয়ে নেমে যাওয়ার শঙ্কা তেমন নেই। গেলে বরং আটে নামার সম্ভাবনাই যা একটু থাকছে! সেটি সরাসরি বিশ্বকাপে যেতে অন্তরায় নয়।

বিরাট কোহলির দল অবশ্য পাকিস্তানের কাছে হারায় আবার নেমে গেছে তিনে। সেমিতে জিতে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল ভারত। পেছনে ফেলেছিল অস্ট্রেলিয়াকে। শীর্ষে থাকা সাউথ আফ্রিকার থেকে এক পয়েন্ট কম ছিল তাদের। তাতে ভারতকে দিচ্ছিল শীর্ষের হাতছানি। কিন্তু পাকদের কাছে হেরে সেই তিনেই নেমে যেতে হল। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই দুর্দশাগ্রস্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের। আর একই সময়ে প্রোটিয়ারা খেলবে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ। তাতে ভারতের শীর্ষের দিকে এগোনোর যথেষ্ট সুযোগ অবশ্য থাকছেই।

Reneta

আইসিসি যদিও রোববার ফাইনাল শেষ হওয়ার পর আধাঘণ্টা পর্যন্ত তাদের ওয়েবসাইটে এসব তথ্য হালনাগাদ করেনি।

বর্তমানে ওয়ানডের র‍্যাঙ্কিং-

১. সাউথ আফ্রিকা (১১৯), ২. অস্ট্রেলিয়া (১১৭), ৩. ভারত (১১৬), ৪. ইংল্যান্ড (১১৩), ৫. নিউজিল্যান্ড (১১১), ৬.পাকিস্তান (৯৫), ৭. বাংলাদেশ (৯৪), ৮. শ্রীলঙ্কা (৯৩), ৯. ওয়েস্ট ইন্ডিজ (৭৭), ১০. আফগানিস্তান (৫৪)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

সেহরি ও ইফতারের সময়সূচি

পরবর্তী
সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

যৌথ প্রযোজনার নামে প্রতারণার অভিযোগ এনে মিছিল সমাবেশ ও সেন্সর বোর্ডে অবস্থান কর্মসূচির পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৪ সংগঠনের ব্যানার চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদল।

‘যৌথ প্রতারণা’ বন্ধে চলচ্চিত্র পরিবারকে তথ্যমন্ত্রীর আশ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT