চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ রেলওয়ের আয় দিনে দিনে বাড়ছে

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৯:৩৪ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৬
অর্থনীতি
A A

আসন সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অধিকতর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে দিনে দিনে আয় বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ রেলওয়ের। জনবল সংকট কেটে গেলে রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠান হবে বলে আশা রেলমন্ত্রীর। ২০১৮ সালের মধ্যে রেলওয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলেও আশা তার।

নিরাপদ এবং সাশ্রয়ী গণপরিবহন হিসেবে যাত্রীদের পছন্দের তালিকায় শীর্ষে রেলওয়ে। শতবর্ষী এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে ৮০’র দশকের পর থেকে প্রতিবছর শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে সরকার।

প্রতি বছর সেই ভর্তুকির পরিমাণ কমার পরিবর্তে বেড়েছে বহুগুন। যার উদাহারন সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে রেলওয়ের লোকসানের পরিমান ছিল ৯’শ ৫৮ কোটি টাকা।

এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে, যাত্রীদের আস্থা ফিরেয়ে আনার পাশাপাশি বাড়ানো হচ্ছে সেবার মান ও আসন সংখ্যা। বিনা টিকিটে যাত্রী চলাচল বন্ধে নজরদারিও বেড়েছে।

বিনা টিকিট যাত্রী এবং পণ্য পরিবহনের বিরুদ্ধে চলমান অভিযানে গত ছয় মাসে আয় বেড়েছে প্রায় এক’শ কোটি টাকা। দায়িত্বে অবহেলার কারনে ছয় মাসে বরখাস্ত হয়েছেন অর্ধশত রেলওয়ে কর্মচারী।

রেল মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, মেগা প্রকল্পসহ চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে জনবল সংকট কাটিয়ে রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

Reneta

শুধু যাত্রী পরিবহণ নয় রেলওয়েকে লাভজনক করতে হলে পণ্য পরিবহণ বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করে প্রশাসন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT