বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ৯ টায় শুরু হয় ওই বৈঠক। বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের সামরিক ও বেসামরিক প্রতিনিধি দলের বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৈঠকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকটের পাশাপাশি র্যাবের নিষেধাজ্ঞা প্রাহারের বিষয়টি আলোচিত হয় বলে জানা গেছে।








