চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতের চেয়ে ভালো

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৭:৩৩ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। রাজনৈতিক কারণে নয়, শ্রমিকদের উন্নয়ন সুবিধা দিতে ব্যর্থতার কারণেই জিএসপি সুবিধা ফিরেনি বলে মনে করছেন তিনি।

ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে বিআইআইএসএস এবং বিইআই আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আর্ন্তজাতিক সর্ম্পক উন্নয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বললেন, প্রতিবেশীসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার।

‘জিএসপি সুবিধা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তবে এটা পাওয়া না পাওয়ার সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো যোগসূত্র নেই।’

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড.গওহর রিজভী বলেন, জিএসপি সুবিধা দেয়া মার্কিন তালিকায় বাংলাদেশের নাম নেই। তবে এর সাথে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো যোগসূত্র নেই। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় এখন বেশ গভীর হয়েছে, বেড়েছে পরিসর-ব্যাপ্তি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দেশ, বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য দ্রুত সম্প্রসারণশীল বাজার খুঁজছে। কিন্তু শাসন ব্যবস্থার ত্রুটির করণে তারা এ দেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। ড. রিজভী বলেন, তারা আমাদের সার্বিক প্রস্তাবনা-উপস্থাপনায় ইতিবাচক সাড়া দিলেও দেশের শাসন ব্যবস্থা নেতিবাচক প্রভাব রাখে। যা বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসা ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে অনাগ্রহ তৈরি করে।

দেশের ভাবমূর্তি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারের তাগিদ দেন সেমিনারে অংশ নেয়া আলোচকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT