চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ম্যাচের আগে শক্তি দেখিয়ে রাখল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে ছিল দুম্যাচ খেলেই। বাছাইয়ে শেষ ম্যাচে এসে আরও রুদ্রমূর্তি দেখাল শ্রীলঙ্কা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে শক্তি দেখিয়ে রাখল লঙ্কানরা।

আরব আমিরাত আসরে মূলপর্বে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ রোববার, প্রতিপক্ষ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দলেরও সেটি প্রথম ম্যাচ সুপার টুয়েলভ পর্বে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে বাঘ-সিংহের দল। তার আগে নিজেদের বেশ ঝালিয়ে রাখল নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা।

শুক্রবার শারজায় নেদারল্যান্ডসকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

বাছাইয়ে গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন হিসেবে টুয়েলভে জায়গা করে নিলো শ্রীলঙ্কা। একই গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে চমক দেখানো নামিবিয়া। নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে দলটি।

নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে টপকে আরব আমিরাত আসরে তো বটেই, আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পরের আসরেও খেলা নিশ্চিত করে নিয়েছে নামিবিয়া।

শ্রীলঙ্কা মূল আসরে খেলবে গ্রুপ-১এ, যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইয়ে তিন ম্যাচের তিনটিই জিতেছে তারা।

Reneta

নামিবিয়া ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্সআপ হয়ে মূলপর্বে খেলছে। তারা খেলবে গ্রুপ-২তে, সঙ্গী আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড।

মাত্র ১০ ওভারে অলআউট হওয়ার সময় নেদারল্যান্ডসের এক ব্যাটার ছুঁতে পেরেছেন দুঅঙ্কের ঘর। কলিন একেরম্যানের ব্যাটে ১১ রান আসে।

ভানিডু হাসারাঙ্গা ৩ ওভারে কেবল ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। লাহিরু কুমারা ছিলেন আরও কিপটে, ৩ ওভারে এক মেডেনে মাত্র ৭ রানে ৩ উইকেট ঝুলিতে জমিয়েছেন। ২ উইকেট থিকসানার। এক উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা।

জবাব দিতে নেমে নিশাঙ্কা শূন্য ও আসালাঙ্কা ৬ রানে ফিরলেও ২৪ বলে অপরাজিত ৩৩ রানে ম্যাচ শেষ করে আসেন কুশল পেরেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নামিবিয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT