বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের অবনতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা-পররাষ্ট্রমন্ত্রী-মাহমুদ আলী-মিয়ানমার-অম্লীয়

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অম্লীয় (টক) হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন: তবে আমরা বিশ্বাস করি, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্ব পরিস্থিতির পরিবর্তন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক সেমিনারে বুধবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন: ঐতিহাসিকভাবেই রাজনৈতিক, সাংষ্কৃতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক বিবেচনায় ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ও প্রতিবেশী। তবে রোহিঙ্গা ঢলের পর বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমার পারস্পরিক সম্পর্ককে বিরক্তিকর জায়গায় নিয়ে গেছে।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিষয়:এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…