চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-মালয়েশিয়া পাল্টাপাল্টি বক্তব্যেও সমাধানের সুর

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:৪৪ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেয়ার ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। শ্রমিক নেয়া স্থগিত ঘোষণা করাকে অভ্যন্তরীণ চাপে ‘লোকদেখানো’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শামছুন নাহার। স্থগিতের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়নি। তাই মালয়েশিয়া চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই শ্রমিক নেবে বলে মনে করেন তিনি।

জবাবে মালয়েশিয়ার সহকারি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নুর জাজলান মুহাম্মদ বলেছেন, মালয়েশিয়া ‘লোকদেখানো’ কিছু করেনি এবং শীঘ্রই শ্রমিক নেয়া হবে এমন মনে করাটা সঠিক নয়।

অভ্যন্তরীণ বিষয়ে মালয়েশিয়া সব সিদ্ধান্ত বাংলাদেশকে জানাতে বাধ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের শীর্ষ পর্যায়ের পাল্টাপাল্টি বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বাংলাদেশ ও মালয়েশিয়ার গণমাধ্যম।

Banglabid

মালয়েশিয়া ইনসাইডার অনলাইনে শামছুন নাহার এবং জাজলান মুহাম্মদের বক্তব্য তুলে ধরা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শামছুন নাহার বলেছেন,‘ অভ্যন্তরীণ চাপ সামলাতে সমঝোতার পরও শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এ বিষয়ে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ’।

সমঝোতা অনুযায়ী মালয়েশিয়া শীঘ্রই বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।

Reneta

তবে মালয়েশিয়ার সহকারি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক নুর জাজলান মুহাম্মদ বলেন,‘ ১৫ লাখ শ্রমিক নেয়ার প্রস্তাবটা বাংলাদেশের পক্ষ থেকে এসেছে। প্রস্তাব বিবেচনার বিষয়টি সম্পূর্ণ আমাদের ব্যাপার। মালয়েশিয়াতে অবৈধ শ্রমিক জটিলতার জন্য আপাতত বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেয়া স্থগিত করা হয়েছে। শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত সাময়িক। হয়তো আরও তিন-ছয় মাস এই স্থগিতাদেশ বহাল থাকবে। এজন্য বাংলাদেশের সঙ্গে করা সমঝোতাটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে না। কারণ এই সমঝোতার মেয়াদ তিন বছর’।

গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের মন্ত্রিপরিষদের বৈঠকে ১৫ লাখ বাংলাদেশীর মালয়েশিয়া যাওয়ার সমঝোতার খসড়ায় অনুমোদন দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। ঠিক তার পরদিনই বিদেশী শ্রমিক নেয়া স্থগিত ঘোষণা করে মালয়েশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-মালয়েশিয়া পাল্টাপাল্টি বক্তব্যেও সমাধানের সুর

পরবর্তী

পুলিশের রাইফেলের গুলিতে পুলিশ নিহত

পরবর্তী

পুলিশের রাইফেলের গুলিতে পুলিশ নিহত

পুলিশের রাইফেলের গুলিতে পুলিশ নিহত

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT