চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত টেস্ট হবে হায়দরাবাদে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৬
স্পোর্টস
A A

এ বছর না হলেও ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের ভেন্যু ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটি হায়দরাবাদে খেলবে টাইগাররা। যদিও এখনও টেস্টের তারিখ ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআইর ট্যুর প্রোগ্রাম ও সূচি কমিটির সভা শেষে ২০১৬-১৭ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টেস্টগুলোর ভেন্যু জানানো হয়।

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একমাত্র ভারতের মাটিতে এখনও টেস্ট খেলেনি বাংলাদেশ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এ বছর আগস্টে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

কিন্তু জুলাই-আগস্টে ৪ টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে ভারতীয় ক্রিকেট দল। সিরিজটি শেষ হবে ২২ আগস্ট। তাই সেপ্টেম্বরের শুরুতে এক টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল।

কিন্তু বিসিসিআই জানিয়েছে, মৌসুমে সবার প্রথম ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। তারা তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে। এরপর বছরের শেষ দিকে ইংল্যান্ড পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি২০ খেলতে আসবে।

২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত আসবে অস্ট্রেলিয়া। তারা চারটি টেস্ট খেলবে। বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদে; কিন্তু তারা কোনো তারিখ ঘোষণা করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT