চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ, ভারতকে নিয়ে ‘আয়ের ইতিহাস’ গড়বে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের আনন্দে উল্লসিত, মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ এবং ভারতকে নিয়ে নিধাস ট্রফি খেলে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক সিরিজে আয়ের রেকর্ড গড়ার আশা করছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

টুর্নামেন্টটি নির্ধারিত সূচি অর্থাৎ ফিউচার ট্যুর প্রোগ্রাম’র বাইরে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি আন্তর্জাতিক স্পোর্টস মার্কেটিং এজেন্সিকে টুর্নামেন্টের সব দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি সুমাথিপালা সাংবাদিকদের বলেন, তারা কমপক্ষে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার লাভের আশা করছেন।

Banglabid

‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই  যে এই টুর্নামেন্ট থেকে বোর্ড সবচেয়ে বেশি আয় করবে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ইতিহাসে একটি সিরিজ থেকে এবারই সবচেয়ে বেশি আয় হবে।’

ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো টি-টুয়েন্টি লিগ হয় না শ্রীলঙ্কায়। তাই দেশটির আয়ও অন্যদের চেয়ে কম। সুমাথিপালা বলছেন, তারা সতর্কতার সঙ্গে কয়েক বছর ধরে ক্রিকেটের বিশ্ববাজার পর্যবেক্ষণ করেছেন।

‘আমারা দেখেছি কীভাবে আইসিসি বিশ্বকাপ আয়োজন করে। এবারের নিধাস ট্রফিই শ্রীলঙ্কার সবচেয়ে ভালো টুর্নামেন্ট হবে।’

Reneta

মূর্তিকারিগর

মোট সাতটি ম্যাচ হবে। সবকটি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।

শেষ ১৫-২০ বছর শ্রীলঙ্কা আসলেই খুব একটা আয় করতে পারেনি। কারণ প্রতিটি টুর্নামেন্টের স্বত্ত্ব একটি প্রতিষ্ঠানকে দেয়া হতো। সেখানে টেলিভিশন স্বত্ত্ব, মার্কেটিং স্বত্ত্বসহ সবকিছু অন্তর্ভুক্ত থাকতো। এবার তারা একেক প্রতিষ্ঠানের কাছে একটি করে স্বস্ত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং তাতে দারুণ সাড়া মিলেছে।

গত বছর মার্চে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় নিধাস ট্রফিতে খেলার আমন্ত্রণ পায় বিসিবি। নির্ধারিত সূচির বাইরে হলেও বাংলাদেশ খেলতে রাজি হয়। রাজি হয় ভারতও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্থপতি এনামুল করিম নির্ঝরের অন্যরকম প্রয়াস

পরবর্তী

‘মনের মতো’ উইকেট পেয়ে খুশি শ্রীলঙ্কা

পরবর্তী

‘মনের মতো’ উইকেট পেয়ে খুশি শ্রীলঙ্কা

নিরীহ মানুষকে হয়রানি নয়, টার্গেটেড গ্রেপ্তার হচ্ছে: আইজিপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT