চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের তালিকায় শতাধিক ঋণখেলাপি প্রার্থী

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১:৫৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে ঋণ সংক্রান্ত জটিলতা রয়েছে এমন দুই শতাধিক প্রার্থী চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সেল ঋণ তথ্য ব্যুরো (সিআইবি)। এর মধ্যে ১৩৪ জন রয়েছেন ঋণখেলাপি।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ঋণখেলাপি প্রার্থীদের চিহ্নিত করতে ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) সেল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

ওই সেল গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পাঠানো প্রার্থীদের ঋণ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে ঋণ নিয়ে জটিলতা রয়েছে এমন ২৩০ জন প্রার্থীকে সনাক্ত করে।

যাদের মধ্যে ১৩৪ রয়েছে ঋণখেলাপি। এছাড়া অন্যদেরও ঋণ সংক্রান্ত সমস্যা রয়েছে। প্রার্থীদের ওই তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মোটামুটি ২৩০ জনকে সনাক্ত করতে পেরেছি। তবে এদের সবাইকে সরাসরি ঋণখেলাপি বলা যাবে না।

‘‘কারণ আমরা টাকা দেয়ার জন্য নির্ধারিত তারিখ ঠিক করেছি ২১ নভেম্বর এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তারিখ ছিল ২৭ নভেম্বর। কিন্তু কেউ হয়তো ২২ তারিখে আবার কেউ ২৮ তারিখে দিয়েছে। এই তথ্য আমাদের কাছে এসেছে।’’

Reneta

তিনি বলেন, গ্রাহকদের কত তারিখে অর্থ পরিশোধের কথা ছিল আর কোন তারিখে তা পরিশোধ করেছে নির্বাচন কমিশনে পাঠানো তালিকায় এ বিষয়ে নোট লিখে দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচনে ঋণখেলাপিদের ঠেকাতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। পর পর দুইবার প্রজ্ঞাপন জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রার্থীদের ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহের নির্দেশ দিয়েছে।

তবে এসব উদ্যোগ নিলেও আগেই ঋণখেলাপিদের ছাড় দিয়ে নিয়মিত করে দিয়েছে ব্যাংকগুলো। প্রভাবশালী প্রার্থীরা নানা কৌশলে নির্ধারিত সময়ে খেলাপি ঋণ নবায়ন করে নিয়েছেন। কেউ কেউ নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে ঋণ নবায়ন করেছেন। নিয়ম ভেঙ্গে একই ঋণ বার বার নবায়ন করে নিয়েছেন এমন প্রার্থীও রয়েছেন তালিকায়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, নিয়ম অনুযায়ী একই ঋণ ৩ বার নবায়ন করা যায়। কিন্তু কোনো কেনো গ্রাহক তা কয়েকবার নবায়ন করছে। ব্যাংকগুলোও গ্রাহকদের এই অনৈতিক সুবিধা দিয়ে আসছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই বিষয়ে আরো সতর্ক হওয়া উচিত। কারণ এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই।

সূত্র জানায়, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার আগ পর্যন্ত দুইশতাধিক ঋণখেলাপি ও কিস্তি খেলাপিদের আবেদন গ্রহণ করে তা অনুমোদন করেছে বাংলা‌দেশ ব্যাংক। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তির কাছ থেকে অতি সামান্য ডাউনপেমেন্ট নিয়ে পুনঃতফসিল সুবিধা অনুমোদন দিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রণকারী সংস্থাটি।

তবে খেলাপি ঋণ নবায়ন করা প্রার্থীদের বেশিরভাগই সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকসহ রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলোর খেলাপি প্রাথী। তাদের সংখ্যা ১০০ জন আর বেসরকারি ব্যাংকগুলোর ৩৪ জন বলে জানা গেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুসারে সর্বোচ্চ ৩ বার যে কোনো গ্রাহক পুনঃতফসিল সুবিধা নিতে পারেন। এজন্য নীতিমালা রয়েছে। ন্যূনতম পরিমাণ অর্থ নগদ (ডাউনপেমেন্ট) পরিশোধ করতে হয়।

ওই নীতিমালা অনুসারে প্রথমবার পুনঃতফসিলের জন্য বকেয়া কিস্তির ১৫ শতাংশ বা মোট পাওনা ১০ শতাংশের মধ্যে যেটি কম সেই পরিমাণ নগদ অর্থ জমা দিতে হয়।

দ্বিতীয়বার করতে হলে বকেয়া কিস্তির ৩০ শতাংশ বা মোট পাওনার ২০ শতাংশের মধ্যে যেটি কম, তৃতীয়বার পুনঃতফসিলের জন্য বকেয়া কিস্তির ৫০ শতাংশ বা মোট পাওনার ৩০ শতাংশের মধ্যে যেটি কম সেই পরিমাণ নগদ অর্থ জমা দিতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিঋণঋণ খেলাপিএকাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনবাংলাদেশ ব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT