চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ প্যানারোমায় সেরা ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

রবিবার সন্ধ্যায় পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের। আর এই উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে সেরা ছবি নির্বাচিত হয়েছে গেল বছরের আলোচিত ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’।

৯ দিনব্যাপী চলচ্চিত্রের এই উৎসবে দেখানো হয়েছে ৭৩টি দেশের ২২৫টি ছবি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগের পাশাপাশি নতুন দুটি বিভাগ যুক্ত হয়।

রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি, নির্মাতা, প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী ছবি, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।

‘বাংলাদেশ প্যানারোমা’য় এবছর দেখানো হয় মোট আটটি ছবি। এরমধ্যে বিচারকরা ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিকে সেরা ছবি হিসেবে ঘোষণা করে ছবির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের হাতে সেরা ছবির পুরস্কার তুলে দেয়া হয়।

চলচ্চিত্রটির পরিচালনা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল একাই। রেড অক্টোবরের ব্যানারে ছবিটির প্রযোজনা করেছেন আসিফ হানিফ।

ঊনপঞ্চাশ বাতাস সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক ও ফারিহা শামস সেওতি সহ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনামুল হকইমতিয়াজ বর্ষণইলোরা গহরঊনপঞ্চাশ বাতাসবাংলাদেশ প্যানারোমামানস বন্দোপাধ্যায়মাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনশার্লিন ফারজানাসেরা ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT