চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালের সঙ্গে বাংলাদেশ নিয়ে গাইলেন ১০ দেশের শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জার্মান সংগীত পরিচালক রবার্ট বার্থার সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ‘থ্রু দ্য টাইগার্স আই’ শিরোনামে একটি গান। যে গানে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত শিল্পী কোনাল।

তার সঙ্গে জার্মান, স্পেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, মাল্টা, ব্রাজিল ও পোলান্ডের দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন।

প্রত্যেকেই তাদের গানে বাংলাদেশকে তুলে ধরেছেন। গানটিতে রয়েছে চার লাইনের বাংলা। ওই চার লাইন লিখেছেন কোনাল নিজেই। পুরো প্রকল্পের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল সেইডল।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি জার্মানি থেকে কোনালের সঙ্গে যোগাযোগ করেন।

কোনাল মনে করেন, বাংলাদেশ নিয়ে এমন একটি আন্তর্জাতিক কাজের অংশ হতে পারা গর্বের ব্যাপার। তিনি বলেন, কাজটা করে খুব ভালো লেগেছে। তারা চেয়েছিলেন “কনসার্ট ফর বাংলাদেশ”র মতো কিছু একটা করতে। তারপর তৈরি হলো এই গান। নানা দেশের সব শিল্পীর সঙ্গে পরিচিত হলাম। সামনে আমরা আরও কাজ করব আশা করি।

গানের উদ্যোক্তা রবার্ট বার্থার কাছে জানতে চাইলে তিনি জানান, আমার খুব কাছের একজন বন্ধু ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে। সেই সুবাদে আমারও কিছু বাংলাদেশি বন্ধু হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি নিয়ে অনেক কিছুই জানি। এই দেশের মানুষ আর কৃষ্টিকে ভালোবাসি। এ রকম গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্যও গান বানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পূর্তি উপলক্ষে  গানটি করে খুব ভালো লেগেছে।

Reneta

ইউটিউবে মুক্তির পর অসংখ্য মানুষ পছন্দ করেছেন গানটি। মন্তব্য ঘরে অনেকেই বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডকোনালগানজয় বাংলাজার্মানপোলান্ডফ্রান্সবাংলাবাংলাদেশব্রাজিলমাল্টালিড বিনোদনশিল্পীসংগীতসুইডেনস্পেনহাঙ্গেরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বিয়ে করতে যাচ্ছেন দিয়া মির্জা

পরবর্তী

বাংলা সাহিত্যের পরতে পরতে সংগ্রামী ঐতিহ্য

পরবর্তী

বাংলা সাহিত্যের পরতে পরতে সংগ্রামী ঐতিহ্য

করোনায় নতুন মৃত্যু ১১, শনাক্ত ৪৪৬

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT