চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নারী ফুটবলের সঙ্গী ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দেশের নারী ফুটবলের নতুন সঙ্গী হয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘চ্যারিটি পার্টনার’ হিসেবে দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে তারা।

বার্সেলোনাসহ ইউরোপের বিভিন্ন বড় বড় ক্লাবের সঙ্গে ইউনিসেফের পার্টনারশিপ আছে। এখানে তারা যুক্ত হয়েছে নারী প্রগতির লক্ষ্যে, নারী ফুটবল অগ্রগতিতে সহযোগী হতে। তারা বিশেষ করে থাকবে অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সঙ্গে।এ দলটির অনুশীলন জার্সিতে ব্যবহার করা হবে ইউনিসেফের লোগো। এছাড়া ৬৪টি জেলায় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনেও তারা সহযোগী হবে বাফুফের।

সোমবার বাফুফে ভবনে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেছেন, ‘বাইরের কর্মকাণ্ড শিশুদের টানে বিশেষভাবে, তাই খেলাধুলার মাধ্যমে শিশুদের কাছে পৌঁছানো ছিল ইউনিসেফের জন্য একটা সুষ্পষ্ট পদক্ষেপ। নারী শিশুদের উন্নয়নে ফুটবলের মতো খেলা কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ইউনিসেফকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমি খুব খুশি যে ইউনিসেফ মেয়েদের ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছে। মেয়েদের ফুটবল উন্নয়নে তারা কাজ করবে। আমাদের এই বন্ধন অটুট থাকবে আশা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশ নারী ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT