দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত অনুসারে পাঁচ জনকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার ফেসবুক পেজে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কথা বলে , তাদের স্থান হবে না ছাত্রলীগে।
সোমবার বাংলাদেশ ছাত্রলীগের দলীয় দপ্তর সেল থেকে এক নোটিশের মাধ্যমে ছাত্রলীগ থেকে তাদের বহিষ্কার করা হলে ওবায়দুল কাদের তার ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তাদের বহিষ্কার পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ফেসবুক পেজে নিমোক্তভাবে প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলেনঃ বাংলাদেশ ছাত্রলীগ উপ-বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শামীম হোসেন শুভ, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান অনু, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক প্রচার সম্পাদক সুশোভন অর্ক, ঢাকা কলেজ শাখা যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান রবিন ও শামসুল আরেফিন পলাশ।







