চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ঘুরে শ্রীলঙ্কা যাচ্ছে কুইন্স ব্যাটন রিলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের প্রতিনিধিরা শ্রীলঙ্কা যাচ্ছেন কুইন্স ব্যাটন রিলে অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরের ৪ থেকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে অনুষ্ঠিত হবে ২১তম কমনওয়েলথ গেমস। এ উপলক্ষে মিস ক্যারী লি থম্পসনের নেতৃত্বে চার সদস্যের কুইন্স ব্যাটন রিলে দল বাংলাদেশে তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কা যাবে। ঢাকায় তিনদিনের সফরে বেশকিছু কার্যক্রমে অংশ নেয় তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট জাদুঘর পরিদর্শন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলটির সদস্যরা। দলটির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সহ-সভাপতি শেখ বশির আহমেদ, উপ-মহাসচিব নজীব আহমেদ, বিওএ’র সদস্য আহমেদুর রহমান বাবলু এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মাসুদ রানার নিকট তারা ২১তম কমনওয়েলথ গেমসের স্মারক পতাকা হস্তান্তর করেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোতে গণসচেতনতা সৃষ্টি করতেই এই আয়োজন।

কুইন্স ব্যাটন রীলে দলের সম্মানার্থে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ আয়োজন করা হয়েছে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে এ বছরের ১৩ মার্চ বাকিংহ্যাম প্যালেস থেকে যাত্রা শুরু করে কুইন্স ব্যাটন রিলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১তম কমনওয়েলথ গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT