চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ক্রিকেটের পরম বন্ধুর বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জগমোহন ডালমিয়ার মৃত্যুতে ক্রিকেটের এক পরম বন্ধুকে হারালো বাংলাদেশ। তার মৃত্যুতে শুধু ভারতীয় ক্রিকেট নয়, বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বই এক শ্রেষ্ঠ সংগঠককে হারালো।

‘ক্রিকেট তারা সেরাতম সংগঠককেই হারালো,’ এভাবেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

সাবের যখন বিসিবির সভাপতি ডালমিয়া তখন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতি। তার সমর্থন এবং সহযোগিতায় টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ।

শুধু টেস্ট স্ট্যাটাস নয়, আরো নানাভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন জগমোহন ডালমিয়া। এমনকি আইসিসি চেয়ারম্যান হিসেবে শ্রী নিবাসন আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের সঙ্গে যে আচরণ করেছেন তারপর যখন বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে অনেকে টানাপোড়েন আশংকা করছিলেন, তখন ভারতীয় বোর্ডের দায়িত্ব নিয়ে এক বসাতেই সব শংকা উড়িয়ে দিয়েছেন ডালমিয়া।

‘জগু-দার মৃত্যুতে খুবই খুবই মর্মাহত,’ বলে মন্তব্য করেন সাবের হোসেন চৌধুরী।

তার এই দা’ ডাকার মধ্যেই স্পষ্ট ব্যক্তি এবং ক্রিকেট সংগঠক ডালমিয়ার সঙ্গে কতোটা গভীর ছিলো বাংলাদেশের ক্রিকেট সংগঠকদের সম্পর্ক।

সাবের চৌধুরী বলেছেন, ক্রিকেট তার দূরদর্শী এবং মহান নেতাকে হারালো।

ট্যাগ: জগমোহন ডালমিয়াডালমিয়াসাবের হোসেন চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া মারা গেছেন

পরবর্তী

নাশকতার আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

পরবর্তী

নাশকতার আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

নাশকতার আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT