প্রবাস সংবাদ

বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার নতুন নেতৃত্বে এসএম আহমেদ ও এমজে আলম

বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার নতুন নেতৃত্বে এসএম আহমেদ ও এমজে আলম

বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার নতুন নেতৃত্বে এসএম আহমেদ ও এমজে আলম

মালয়েশিয়া থেকে: বাংলাদেশ কমিউনিটি অফ জোহর মালয়েশিয়ার (বিসিজেএম) নির্বাচনে সভাপতি পদে এসএম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে এমজে আলম নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে এসএম আহমেদ নির্বাচিত হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পুন.নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এমজে আলম।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমদাদুল হক কনক।

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রানা। কোষাধ্যক্ষ পদে মো. দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সভাপতি এসএম আহমেদ বলেন, জোহর কমিউনিটির সার্বিক কল্যাণে সর্বদা কাজ করে যাবো। বিসিজেএম-কে মালয়েশিয়াসহ বিশ্বের মাঝে একটি মডেল কমিউনিটি হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ। একইসঙ্গে কমিউনিটিকে এগিয়ে নিতে সাবেক সভাপতিসহ সকলের সহযোগিতা চান তিনি।

গত তিনমাস ধরেই জোহর বারুর বাংলাদেশ কমিউনিটি নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪২ জন। সভাপতি ও কোষাধ্যক্ষ ২টি পদের বিপরীতে লড়েছিলেন ৪ জন প্রার্থী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…