চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক তিন দিনব্যাপী অনুশীলন শেষ হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ অনুশীলন শেষ হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিসাস্টার রেসপন্স এক্সারসাই এন্ড একচেঞ্জ বাংলাদেশ-২০২১ শীর্ষক এ অনুশীলনের সমাপনী দিনে পররাষ্ট্র মন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ অনুশীলনের মূল উদ্দেশ্য হলো- ভূমিকম্প তথা সকল দুর্যোগ ব্যবস্থপনায় আন্তর্জাতিক পদ্ধতির উপর সম্যক ধারনালাভ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রয়াস বিশ্চিত করনের জন্য সকল অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভূমিকম্প মোকাবেলায় অনুসন্ধান ও উদ্ধার, যোগাযোগ, মেডিক্যাল শেল্টার ও ত্রাণ কার্যক্রম ইত্যাদির আলোকে দুর্যোগ ব্যবস্থপনার গাইড লাইন চূড়ান্তকরণ ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোহসীন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এ অনুশীলন বিগত ২০১০ সাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হয়ে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও ইউএস আর্মি প্যাসিফিক -এর যৌথ উদ্যোগে যথাযথ কোভিড-১৯ প্রটোকল অনুসরণপূর্বক অনুশীলনটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনে ২৩টি দেশের ১৪৭টি সংস্থার ৩০০-এর অর্ধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুরস্ক, ফিজি, মঙ্গোলিয়া, লাওস, কেনিয়া, জার্মানী, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, নাইজেরিয়া ও চীন।

অংশগ্রহণকারীগণ দুর্যোগ ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও এনজিওসমূহকে প্রতিনিধিত্ব করেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা এ অনুশীলনে অংশ নিয়েছে। এই ধরনের অনুশীলন ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এবং ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শফিকুল আলম উপস্থিত ছিলেন। তাছাড়া অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা ও কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেনা বাংলাদেশ এখন বড্ড অচেনা

পরবর্তী

বেগমগঞ্জে নারী নির্যাতন: ওসিসহ ৫ জনকে বরখাস্ত করে ব্যবস্থার নির্দেশ

পরবর্তী
বিচারপতি

বেগমগঞ্জে নারী নির্যাতন: ওসিসহ ৫ জনকে বরখাস্ত করে ব্যবস্থার নির্দেশ

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪ জন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT