ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ ও ভারত দুটি দেশ হলেও দু’দেশের কল্যাণ একে অন্যের সঙ্গে জড়িত। দু’দেশের কল্যাণ এক সুতোয় গাঁথা।
শুক্রবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সমাবর্তন মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বনাগরিক উল্লেখ করে মোদি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বনাগরিক। তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি বিরল ঘটনা।







