বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ আমেরিকার চেয়ে নিরাপদ একটি রাষ্ট্র। এখানে কিছু মানুষ রয়েছে যারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশে অনিরাপদ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে।
আজ (শুক্রবার) সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা আয়োজিত কাস্টমার সাক্সেস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্রান্সে হামলায় ১৫০ জন নিহত হওয়ার পরও সেখানে জলবায়ু সম্মেলন করার জন্য উদ্যোগ নেয়া হয়। কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্ন ভাবে ২ জন বিদেশী নিহত হওয়ার পর সর্তকর্তা জারী করে। এটা গ্রহণ যোগ্য নই। ২০১৪ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদেশী ভ্রমণে এসেছিলেন ৭৭ হাজার। কিন্তু ২০১৫ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৭ হাজার বিদেশী পর্যটক এসেছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র।
সরকার পর্যটন শিল্পের বিকাশে ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘এখানে অবকাঠামোর ধারাবাহিক উন্নয়ন, ৩১ ডিসেম্বর আর্ন্তজাতিক বীচ ফ্যাস্টিভল আয়োজন এবং ২০১৬ সালের পর্যটন বর্ষে ১০ লাখ পর্যটক আগমনের টার্গেট করা হয়েছে। এটা সফল হবে বলে মন্তব্য করেন তিনি।
পর্যটন মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের মোটেল শৈবালকে একটি বিশেষ পর্যটন জোনে কাজ করা কাজ শুরু হবে। একই সঙ্গে হিমছড়ি পাহাড় ঘেষে ক্যাবল কার স্থাপন সহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে এজেন্সী গুলোর মধ্যে ক্রেস্ট ও পুরস্কার প্রদান পাশাপশি এলআরবি ব্যান্ড সংগীত পরিবেশন করেন। এতে সারা দেশের ৩০০টি এজেন্সী অংশগ্রহণ করে।






